সংবাদ

ঘরেই তৈরি করুন মজার চিকেন খাবসা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

ঘরেই তৈরি করুন মজার চিকেন খাবসা

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় খাবার ‘চিকেন খাবসা’ বা ‘কাবসা’ এখন দেশেও বেশ পরিচিত। রান্নার ধরন অনেকটা বিরিয়ানির মতো হলেও মসলা ও স্বাদের বৈচিত্র্য এই খাবারকে আলাদা করে। পারিবারিক আয়োজন কিংবা অতিথি আপ্যায়নে ভিন্ন স্বাদের কিছু রাখতে চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন চিকেন খাবসা।

যা যা লাগবে

মুরগি ও চাল

·         মুরগির মাংস—দেড় কেজি

·         পোলাওর চাল—৫০০ গ্রাম

তেল ও সবজি

·         সয়াবিন তেল—আধা কাপ

·         পেঁয়াজ কুচি—আধা কাপ

·         রসুন কুচি—৬ কোয়া

·         টমেটো কুচি—৩টি

·         টমেটো বাটা—এক-চতুর্থাংশ কাপ

·         গাজর মিহি কুচি—১ কাপ

·         কিসমিস—এক-অষ্টমাংশ কাপ

মসলা ও অন্যান্য উপকরণ

·         মুরগির স্টক—২ কাপ

·         সিরকা—আধা চা-চামচ

·         সরিষা বাটা—১ চা-চামচ

·         গরম মসলা—আধা চা-চামচ

·         এলাচ গুঁড়া—এক-চতুর্থাংশ চা-চামচ

·         দারুচিনি গুঁড়া—আধা চা-চামচ

·         জিরা গুঁড়া—আধা চা-চামচ

·         ধনিয়া গুঁড়া—আধা চা-চামচ

·         পাপরিকা পাউডার—১ চা-চামচ

·         লবঙ্গ—২টি

·         জায়ফল গুঁড়া—১ চিমটি

·         কালো গোলমরিচ গুঁড়া—আধা চা-চামচ

·         ফুড কালার বা স্যাফরন—আধা চা-চামচ

·         লবণ—স্বাদমতো

যেভাবে রান্না করবেন

প্রথমে শুকনা ও বাটা মসলাগুলো একটি পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে রাখুন।

চুলায় ননস্টিক পাত্র বসিয়ে এক-চতুর্থাংশ কাপ তেল গরম করুন। এতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর মুরগির টুকরোগুলো দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে।

মুরগি ভাজা হয়ে গেলে এতে টমেটো বাটা, তৈরি করে রাখা মসলার মিশ্রণ, টমেটো কুচি ও সিরকা দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে ঝোল বা সস থেকে মুরগির টুকরোগুলো আলাদা করে তুলে রাখুন।

মুরগিতে আনুন বাদামি রং

আলাদা করে রাখা মাংস ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে হালকা বাদামি হওয়া পর্যন্ত বেক করুন।

ওভেন না থাকলে ফ্রাইপ্যান বা কড়াইতে সামান্য তেল কিংবা বাটার দিয়ে মাঝারি আঁচে মাংসের টুকরোগুলো ভাজুন। সব পাশ উল্টে-পাল্টে লালচে বা বাদামি পোড়া-পোড়া ভাব এলে নামিয়ে নিন।

এবার তৈরি হবে খাবসার ভাত

এবার পাত্রে থাকা মুরগির গ্রেভি বা সসের সঙ্গে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিন। প্রয়োজনমতো গরম পানি দিয়ে চাল সেদ্ধ করে ভাত তৈরি করুন।

চাল সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে বেক করা মুরগির টুকরোগুলো সুন্দরভাবে সাজিয়ে দিন।

সবশেষে ওপর থেকে সামান্য গরম মসলা গুঁড়া, গাজর কুচি ও কিসমিস ছড়িয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে দিন। এরপর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিকেন খাবসা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ঘরেই তৈরি করুন মজার চিকেন খাবসা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত