বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় একটি মাছের ঘের থেকে তাওসিফ (৯) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার তিন দিন পর বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার ছোট কাচনা গ্রামের একটি মৎস্য ঘের থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত তাওসিফ ছোট কাচনা গ্রামের জিহাদ মোল্লার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, তাওসিফ মৃগীরোগে আক্রান্ত ছিল। নিখোঁজ হওয়ার পর থেকে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার দুপুরে এলাকার একটি মৎস্য ঘেরের পানিতে তার লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মোল্লাহাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাওসিফের মৃত্যু নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। পানিতে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন