সংবাদ

সড়কের জায়গা দখল করে রেস্তোরাঁ নির্মাণ

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ এএম

সড়কের জায়গা দখল করে রেস্তোরাঁ নির্মাণ
ছবি : সংবাদ

চট্টগ্রামের লোহাগাড়ায় সওজের জায়গা দখল করে 'কুঁড়েঘর' নামের রেস্তোরাঁ নির্মাণের অভিযোগ উঠেছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে বিল্লাপাড়া এলাকায় সরকারি প্রায় ছয় শতক জমি দখল করে অবকাঠামোটি তৈরি করা হচ্ছে।

শুধু জমি দখলই নয়, নির্মাণাধীন রেস্তোরাঁটির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট এবং পাশে ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদু্যতিক লাইন গেছে। এতে বড় ধরনের নিরাপত্তাঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভাগের নিষেধ তোয়াক্কা না করেই এ নির্মাণকাজ চালানো হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শহীদুল আলম জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে নোটিশ জারির প্রক্রিয়া চলছে এবং শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সড়কের জায়গা দখল করে রেস্তোরাঁ নির্মাণ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়ায় সওজের জায়গা দখল করে 'কুঁড়েঘর' নামের রেস্তোরাঁ নির্মাণের অভিযোগ উঠেছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে বিল্লাপাড়া এলাকায় সরকারি প্রায় ছয় শতক জমি দখল করে অবকাঠামোটি তৈরি করা হচ্ছে।

শুধু জমি দখলই নয়, নির্মাণাধীন রেস্তোরাঁটির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট এবং পাশে ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদু্যতিক লাইন গেছে। এতে বড় ধরনের নিরাপত্তাঝুঁকি ও দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভাগের নিষেধ তোয়াক্কা না করেই এ নির্মাণকাজ চালানো হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী শহীদুল আলম জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে নোটিশ জারির প্রক্রিয়া চলছে এবং শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত