সংবাদ

মহেশপুরে ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০১:১৭ পিএম

মহেশপুরে ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে পেতে রাখা বৈদু্যতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামের একটি ড্রাগন খেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জিহাদ ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) রাতে নৈশভোজ শেষে বাড়ি থেকে বের হয় জিহাদ। এরপর রাতে আর বাড়ি ফেরেনি সে। শনিবার (৩ অক্টোবর) সকালে ভৈরবা গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, রাতে ড্রাগন বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় চোর কিংবা ক্ষতিকর প্রাণী ঠেকাতে চাষির পেতে রাখা অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরটির মৃত্যু হয়ে থাকতে পারে।

এলাকাবাসী জানান, মহেশপুর উপজেলায় ড্রাগন চাষে ব্যাপক সাফল্য এলেও অনেক চাষি অতিরিক্ত ফলন বা নিরাপত্তার দোহাই দিয়ে খেতে ঝুঁকিপূর্ণ বৈদু্যতিক সংযোগ ব্যবহার করেন। এ থেকে অহরহ দুর্ঘটনা ঘটছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মহেশপুরে ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে পেতে রাখা বৈদু্যতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামের একটি ড্রাগন খেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জিহাদ ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) রাতে নৈশভোজ শেষে বাড়ি থেকে বের হয় জিহাদ। এরপর রাতে আর বাড়ি ফেরেনি সে। শনিবার (৩ অক্টোবর) সকালে ভৈরবা গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, রাতে ড্রাগন বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় চোর কিংবা ক্ষতিকর প্রাণী ঠেকাতে চাষির পেতে রাখা অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরটির মৃত্যু হয়ে থাকতে পারে।

এলাকাবাসী জানান, মহেশপুর উপজেলায় ড্রাগন চাষে ব্যাপক সাফল্য এলেও অনেক চাষি অতিরিক্ত ফলন বা নিরাপত্তার দোহাই দিয়ে খেতে ঝুঁকিপূর্ণ বৈদু্যতিক সংযোগ ব্যবহার করেন। এ থেকে অহরহ দুর্ঘটনা ঘটছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত