সংবাদ

বিভিন্ন ডিভাইসে মিউজ যুক্ত করতে মেটার নতুন প্রকল্প

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম

বিভিন্ন ডিভাইসে মিউজ যুক্ত করতে মেটার নতুন প্রকল্প

মেটার ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী মিউজকে এবার বিভিন্ন ধরনের ডিভাইসের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করছে প্রতিষ্ঠানটি। এ জন্য ‘মিউজ গ্যাজেটস’ নামে নতুন একটি প্রকল্প চালু করেছে মেটা। প্রকল্পটির মাধ্যমে নির্মাতা ও প্রযুক্তিপ্রেমীরা মিউজের সঙ্গে সংযুক্ত নিজস্ব ডিভাইস তৈরি করতে পারবেন।

শুক্রবার প্রকল্পটি চালুর ঘোষণা দেওয়া হয়। এতে উন্মুক্ত উৎসের ডিভাইস তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এবং লিনাক্সভিত্তিক সফটওয়্যার উন্নয়ন সরঞ্জাম রাখা হয়েছে। পাশাপাশি মিউজের সঙ্গে কী ধরনের ডিভাইস যুক্ত করা সম্ভব, তার কয়েকটি নমুনাও প্রকাশ করেছে মেটা।

যেসব ডিভাইস তৈরি করা যাবে

মেটার তথ্য অনুযায়ী, মিউজের সঙ্গে রঙিন ইলেকট্রনিক কাগজের পর্দা যুক্ত করা সম্ভব। টেলিভিশনের এইচডিএমআই পোর্টে সংযুক্ত করা যায়—এমন ডিভাইসও তৈরি করা যাবে।

এ ছাড়া তুলনামূলক কম দামের রাসবেরি পাই বা ইএসপি৩২ বোর্ড ব্যবহার করেও মিউজের সঙ্গে বিভিন্ন ধরনের ডিভাইস সংযুক্ত করার সুযোগ থাকবে।

এসব ডিভাইসে প্রয়োজন অনুযায়ী পর্দা, বোতাম, বিভিন্ন সেন্সর ও নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত করা যাবে।

প্রযুক্তিপ্রেমীদের জন্য ডিসকর্ড চ্যানেল

মিউজের সঙ্গে নতুন ধরনের ডিভাইস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে আগ্রহীদের সহায়তার জন্য একটি ডিসকর্ড চ্যানেলও চালু করেছে মেটা।

এর মাধ্যমে মিউজকে ঘিরে বিভিন্ন ধরনের ডিভাইস তৈরির কাজ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি যোগাযোগের সুযোগ তৈরি করা হয়েছে।

মেটার তৈরি ‘মিউজ হোম লিংক’

মেটা নিজেরাও প্রকল্পটির একটি নমুনা ডিভাইস তৈরি করেছে। প্রতিষ্ঠানটির সুপারইন্টেলিজেন্স ল্যাবসের পণ্য বিভাগের প্রধান নাট ফ্রিডম্যান জানিয়েছেন, ‘মিউজ হোম লিংক’ নামে একটি ডিভাইস তৈরি করা হয়েছে।

ইউএসবি-সি সংযোগের এই ডিভাইস ব্যবহার করে মিউজকে ঘরের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা যায়। এরপর মিউজ ওই নেটওয়ার্কে থাকা স্মার্ট টেলিভিশন, স্পিকারসহ বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যোগাযোগ করতে পারে।

গ্রাহকদের বিনামূল্যে দেওয়া হবে ৫ হাজার ইউনিট

মিউজ হোম লিংকের ৫ হাজার ইউনিট তৈরি করেছে মেটা। মিউজের গ্রাহকদের মধ্যে সরবরাহ থাকা পর্যন্ত ডিভাইসগুলো বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে নাট ফ্রিডম্যানের প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিভাইসটির প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে।

মিউজকে আরও বিস্তৃত ব্যবস্থায় নিতে চায় মেটা

মিউজ গ্যাজেটস প্রকল্পটি সাধারণ ব্যবহারকারীদের মধ্যে কতটা জনপ্রিয় হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে এই উদ্যোগের মাধ্যমে মিউজকে শুধু একটি আলাদা এআই সহকারী হিসেবে নয়, বিভিন্ন ডিভাইস ও সেবার সঙ্গে সংযুক্ত একটি ব্যবস্থায় পরিণত করার লক্ষ্য মেটার রয়েছে।

সম্প্রতি ছোট ব্যবসার জন্যও মিউজের নতুন সংস্করণ চালু করেছে মেটা। সেখানে শপিফাই, ড্রপবক্স ও স্ল্যাকের মতো সেবার সঙ্গে মিউজ যুক্ত করা যায়। পাশাপাশি ব্যবসা ও করপোরেট গ্রাহকদের জন্য এআই সেবা সম্প্রসারণে নতুন একটি ব্যবসায়িক ইউনিটও চালু করেছে প্রতিষ্ঠানটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিভিন্ন ডিভাইসে মিউজ যুক্ত করতে মেটার নতুন প্রকল্প

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত