সংবাদ

পে-ফিক্সেশন শুরু : অক্টোবরেই মিলছে তিন মাসের বকেয়া বেতন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম

পে-ফিক্সেশন শুরু : অক্টোবরেই মিলছে তিন মাসের বকেয়া বেতন
ছবি : সংগৃহীত

নতুন জাতীয় বেতনকাঠামো (পে-স্কেল) অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণ বা ‘পে-ফিক্সেশন’ কার্যক্রম সোমবার (৫ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ অক্টোবরের মধ্যে এই ফিক্সেশন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। বেতন নির্ধারণের প্রক্রিয়া চূড়ান্ত হলেই চলতি বছরের জুলাই থেকে তিন মাসের জমে থাকা বকেয়া টাকা একসঙ্গে তুলতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই বেতন নির্ধারণের কাজটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এর জন্য ব্যবহার করা হচ্ছে সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতির (আইবাস++) পে ফিক্সেশন মডিউল।

সরকারি চাকরিজীবীদের নির্ধারিত পোর্টালে ঢুকে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, জন্মতারিখ, বর্তমান পদবি, পে-গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ ও বর্তমান মূল বেতনের তথ্য সঠিকভা‌বে প্রদান ক‌রতে হ‌বে। যাদের এনআইডি সংক্রান্ত তথ্য বা দাপ্তরিক নথিতে অমিল রয়েছে, তাদের এনআইডি হালনাগাদ করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চাকরিজীবনে অর্জিত পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড কিংবা উচ্চতর স্কেলের নথিও অনলাইনে আপলোডের জন্য প্রস্তুত রাখতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের তথ্য জমা দেওয়ার পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় তা নিখুঁতভাবে যাচাই করবে। কোনো অসঙ্গতি ধরা পড়লে তা সংশোধনের সুযোগ মিলবে।

পুরো প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে অর্থ মন্ত্রণালয়ের ‘এসপিএফএমএস’ কর্মসূচির অধীনে জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকদের (ডিসিএ) অনলাইন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পে-ফিক্সেশন সম্পন্ন হবামাত্রই নতুন মূল স্কেলের ভিত্তিতে বেতন বিল ও বকেয়া পাওনার হিসাব আইবাস++ এ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে।

দীর্ঘ ১১ বছর পর গত ১৯ সেপ্টেম্বর নতুন জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়। ঘোষণা অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে মোট তিনটি ধাপে এই নতুন মূল বেতন কার্যকর হবে। ৩০ জুন ২০২৬ তারিখে থাকা মূল বেতনকে সমন্বয় ধরে এই ধাপগুলো নির্ধারিত হয়েছে:

প্রথম ধাপ: চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন ও পুরোনো মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ পাবেন।

দ্বিতীয় ধাপ: ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত মূল পার্থক্যের ৭০ শতাংশ দেওয়া হবে।

চূড়ান্ত ধাপ: ২০২৭ সালের ১ জুলাই থেকে শতভাগ নতুন মূল বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা।

চলতি অর্থবছরে বর্ধিত মূল বেতন পরিশোধ বাবদ সরকারের রাজকোষ থেকে ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য নতুন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে।

একই পদে দীর্ঘদিন আটকে থাকা কর্মীদের জন্য নতুন বেতন আদেশে স্বস্তির বিধান রাখা হয়েছে। কোনো পদোন্নতি না পেলেও সন্তোষজনক চাকরির আট বছর পূর্তিতে প্রথম উচ্চতর গ্রেড এবং পরবর্তী ছয় বছর পর দ্বিতীয় উচ্চতর গ্রেড দেওয়া হবে। তবে অতীতে যারা একই পদে একাধিকবার টাইম স্কেল বা সিলেকশন গ্রেড নিয়েছেন, তাদের সমন্বয় জটিলতা নিরসনে কাজ করছে অর্থ বিভাগ। নিয়ম অনুযায়ী, অতীতে একাধিক উচ্চতর সুবিধা পাওয়া থাকলে নতুন কাঠামোয় নতুন কোনো সুবিধা মিলবে না; তবে যারা একটি সুবিধা পেয়েছিলেন, তারা ছয় বছর পূর্ণ হলে দ্বিতীয় উচ্চতর স্কেলের সুবিধা পাবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

পে-ফিক্সেশন শুরু : অক্টোবরেই মিলছে তিন মাসের বকেয়া বেতন

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত