সংবাদ

ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ কর্মকর্তা বদলি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ কর্মকর্তা বদলি
ছবি : সংগৃহীত

পুলিশের ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয়জন কর্মকর্তা রয়েছেন।

রোববার (৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

বদলির আদেশ অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হাসান বারী নূরকে মাস র‍্যাপিড ট্রানজিটে (এমআরটি) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে প্রশাসন ও পুলিশে ব্যাপক রদবদল ঘটছে। এর আগেও একাধিক দফায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এই ধারাবাহিক পরিবর্তনকে সরকারের নতুন নীতিগত অগ্রাধিকার ও সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ কর্মকর্তা বদলি

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

পুলিশের ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয়জন কর্মকর্তা রয়েছেন।

রোববার (৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

বদলির আদেশ অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হাসান বারী নূরকে মাস র‍্যাপিড ট্রানজিটে (এমআরটি) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে প্রশাসন ও পুলিশে ব্যাপক রদবদল ঘটছে। এর আগেও একাধিক দফায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এই ধারাবাহিক পরিবর্তনকে সরকারের নতুন নীতিগত অগ্রাধিকার ও সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত