সংবাদ

৫৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক, অপোর নতুন ইয়ারবাডে যেসব সুবিধা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম

৫৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক, অপোর নতুন ইয়ারবাডে যেসব সুবিধা

ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডের বাজারে নতুন মডেল এনেছে অপো। চীনের বাজারে ফাইন্ড এক্স১০ সিরিজের সঙ্গে ‘অপো ইনকো এক্স৪’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। নয়েজ ক্যানসেলেশন, স্পেশাল অডিও, একসঙ্গে দুটি ডিভাইস সংযোগ এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের মতো সুবিধা রাখা হয়েছে এতে।

অডিওতে ডুয়াল ড্রাইভার

অপো ইনকো এক্স৪-এ রয়েছে ১১ মিমি ডায়নামিক উফার ও ৬ মিমি টুইটার। ইয়ারবাডটির ফ্রিকোয়েন্সি রেসপন্স ১০ হার্জ থেকে ৪০ কিলোহার্জ।

এতে এএসি, এসবিসি, এলএইচডিসি ও এলসি৩ অডিও কোডেক সমর্থন রয়েছে। পাশাপাশি ৪৮ কিলোহার্জ/২৪-বিট লসলেস অডিও এবং স্পেশাল অডিও ব্যবহারের সুবিধাও থাকছে।

তিন স্তরের নয়েজ ক্যানসেলেশন

ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নয়েজ ক্যানসেলেশনের তিনটি স্তর বেছে নেওয়ার সুযোগ রয়েছে - ডিপ, মিডিয়াম ও লাইট। এর সঙ্গে ট্রান্সপারেন্সি ও অ্যাডাপটিভ মোডও থাকছে।

অপোর দাবি, ইয়ারবাডটির নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি দৈনন্দিন জীবনের ৯৯.৮ শতাংশ পর্যন্ত শব্দ দমন করতে পারে।

চার মাইক্রোফোনে কলের শব্দ

কলের সময় আশপাশের শব্দ কমিয়ে কথোপকথন পরিষ্কার রাখতে ইয়ারবাডটিতে চারটি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে তিনটি সিলিকন মাইক্রোফোন এবং একটি ভিপিইউ মাইক্রোফোন।

এ ছাড়া চার-মাইক্রোফোনভিত্তিক এআই কল নয়েজ রিডাকশন প্রযুক্তি রয়েছে, যা কলের সময় পারিপার্শ্বিক শব্দ কমাতে সাহায্য করবে।

একসঙ্গে দুই ডিভাইসে সংযোগ

অপো ইনকো এক্স৪-এ ব্লুটুথ ৬.১ দেওয়া হয়েছে। একই সময়ে দুটি ডিভাইসের সঙ্গে সংযোগ রাখা যাবে। ফলে ফোন ও ল্যাপটপের মতো দুই ডিভাইসের মধ্যে ব্যবহারের সময় বারবার সংযোগ বিচ্ছিন্ন করার প্রয়োজন হবে না।

ইয়ারবাডটি অ্যান্ড্রোয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে।

এক চার্জে ১৩ ঘণ্টা পর্যন্ত

ব্যাটারির দিক থেকেও একাধিক সুবিধা রেখেছে অপো। প্রতিটি ইয়ারবাডে রয়েছে ৬৫এমএএইচ ব্যাটারি এবং চার্জিং কেসে ৫৭৬এমএএইচ ব্যাটারি।

এএনসি ও এএসি বন্ধ থাকলে একবার চার্জে ইয়ারবাডে সর্বোচ্চ ১৩ ঘণ্টা এবং চার্জিং কেসসহ মোট ৫৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যাবে বলে দাবি করেছে অপো।

এলএইচডিসি ব্যবহার করলে ব্যাটারি ব্যাকআপ কমে ইয়ারবাডে ১০ ঘণ্টা এবং কেসসহ ৪২ ঘণ্টা পর্যন্ত হবে।

চার্জিংয়ের জন্য রয়েছে ইউএসবি টাইপ-সি ও ওয়্যারলেস চার্জিং। তারযুক্ত চার্জিংয়ে ইয়ারবাড পুরোপুরি চার্জ হতে প্রায় ৫৫ মিনিট এবং কেসে প্রায় ৬৫ মিনিট সময় লাগে। ওয়্যারলেস চার্জিংয়ে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা।

ওজন ও সুরক্ষা

প্রতিটি ইয়ারবাডের ওজন ৫.৬ গ্রাম। চার্জিং কেসসহ মোট ওজন ৫৩ গ্রাম। ধুলো ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষার জন্য এতে রয়েছে IP55 রেটিং।

দাম ও রঙ

চীনের বাজারে অপো ইনকো এক্স৪-এর দাম রাখা হয়েছে ১ হাজার ১৯৯ চীনা ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ২১ হাজার ৮০০ টাকা।

ইয়ারবাডটি পাওয়া যাবে তিনটি রঙে - পিঙ্ক গোল্ড, সফট হোয়াইট ও টাইটেনিয়াম গ্রে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

৫৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক, অপোর নতুন ইয়ারবাডে যেসব সুবিধা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত