সংবাদ

বাড়ল অটোগ্যাসের দামও, লিটারে প্রায় ১২ টাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম

বাড়ল অটোগ্যাসের দামও, লিটারে প্রায় ১২ টাকা
ছবি : সংগৃহীত

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম এক ধাক্কায় প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের প্রতি লিটারের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বেড়ে ৮৪ টাকা ৬২ পয়সা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে অটোগ্যাস ও এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নির্ধারিত নতুন মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অটোগ্যাসের এই নতুন দাম বহাল থাকবে। ফলে অটোগ্যাস ব্যবহারকারী যানবাহনের জ্বালানি ব্যয় আগের তুলনায় বেড়ে যাবে।

এর আগে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়। অক্টোবরের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এলপিজির দামে বারবার ওঠানামা দেখা গেছে। এপ্রিলের পর আগস্টে ৭০ টাকা বাড়িয়ে দাম ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। জুনে ৫৫ টাকা এবং জুলাইয়ে ৩৫৭ টাকা কমানো হয়। সর্বশেষ সেপ্টেম্বরে আরও ১৩ টাকা কমিয়ে দাম ১ হাজার ৫৮৫ টাকায় নামিয়ে আনা হয়েছিল।

নতুন এই দাম বৃদ্ধির ফলে পরিবহন খাতের ব্যয় বেড়ে যাবে, যা পরবর্তীতে যাত্রী ভাড়া ও পণ্য পরিবহন খরচে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের ওপর এর প্রভাব নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখেই এই দাম নির্ধারণ করা হয়েছে। তবে ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে, এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বাড়ল অটোগ্যাসের দামও, লিটারে প্রায় ১২ টাকা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত