সংবাদ

ঈদুল ফিতরে ৫ দিন বন্ধ থাকছে সংবাদপত্র

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম

ঈদুল ফিতরে ৫ দিন বন্ধ থাকছে সংবাদপত্র

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর ফলে ঈদের ছুটিতে টানা পাঁচ দিন দেশজুড়ে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনের সভাপতি কে আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গণমাধ্যমে আগামী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি পালিত হবে। এই ছুটির কারণে ২০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত সংবাদপত্র বাজারে আসবে না।

সাধারণত প্রতি বছরই ঈদের সময় সংবাদপত্রে তিন দিনের ছুটি পালন করা হয়। তবে এবার সেই সময়সীমা বাড়িয়ে পাঁচ দিন করার সিদ্ধান্ত নিয়েছে মালিকদের এই সংগঠনটি। এর ফলে সংবাদকর্মীরা এবার দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ঈদুল ফিতরে ৫ দিন বন্ধ থাকছে সংবাদপত্র

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর ফলে ঈদের ছুটিতে টানা পাঁচ দিন দেশজুড়ে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনের সভাপতি কে আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গণমাধ্যমে আগামী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি পালিত হবে। এই ছুটির কারণে ২০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত সংবাদপত্র বাজারে আসবে না।

সাধারণত প্রতি বছরই ঈদের সময় সংবাদপত্রে তিন দিনের ছুটি পালন করা হয়। তবে এবার সেই সময়সীমা বাড়িয়ে পাঁচ দিন করার সিদ্ধান্ত নিয়েছে মালিকদের এই সংগঠনটি। এর ফলে সংবাদকর্মীরা এবার দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত