সংবাদ

১৩ মামলায় সাংবাদিক শাকির-রুপার জামিন আদেশ ২৮ এপ্রিল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম

১৩ মামলায় সাংবাদিক শাকির-রুপার জামিন আদেশ ২৮ এপ্রিল

জুলাই আন্দোলনের পর দায়ের করা একাধিক হত্যাসহ ১৩টি পৃথক মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের ওপর শুনানি আজ বুধবার শেষ হয়েছে। তবে এ সংক্রান্ত বিষয়ে আদেশের জন্যে আগামী ২৮ এপ্রিল দিন ঠিক করেছে হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ঠিক করেন। আদালতে দুই সাংবাদিকের জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। বুধবার রাষ্ট্রপক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় এই দুই সাংবাদিককে কারাগারে পাঠান আদালত। ওই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

এর আগে ২০২৪ সালের ৮ আগস্ট একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী, শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

১৩ মামলায় সাংবাদিক শাকির-রুপার জামিন আদেশ ২৮ এপ্রিল

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

জুলাই আন্দোলনের পর দায়ের করা একাধিক হত্যাসহ ১৩টি পৃথক মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের ওপর শুনানি আজ বুধবার শেষ হয়েছে। তবে এ সংক্রান্ত বিষয়ে আদেশের জন্যে আগামী ২৮ এপ্রিল দিন ঠিক করেছে হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ঠিক করেন। আদালতে দুই সাংবাদিকের জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। বুধবার রাষ্ট্রপক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় এই দুই সাংবাদিককে কারাগারে পাঠান আদালত। ওই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

এর আগে ২০২৪ সালের ৮ আগস্ট একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী, শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত