সংবাদ

মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা দিলেন ত্রিবেদী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম

মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা দিলেন ত্রিবেদী
ঢাকার বার্তা নিয়ে দিল্লিতে দীনেশ ত্রিবেদী, মোদির সঙ্গে বৈঠক

এক অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিবিসি।

দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বিবিসিকে আভাস দিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপক্ষীয় আরও নানা ইস্যুতে ঢাকার বর্তমান মনোভাব ঠিক কী, সেই বার্তা পৌঁছে দিতেই তার এই দিল্লি সফর।

এর আগে সোমবার (৫ অক্টোবর) রাতের বিমানে দীনেশ ত্রিবেদী ঢাকা থেকে দিল্লি পৌঁছান। তবে এই সফর নিয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী মোদির কার্যালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী হলেন প্রথম ভারতীয় হাইকমিশনার, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ (‘পলিটিক্যাল অ্যাপয়েন্টি’) দেওয়া হয়েছে।তার নিয়োগ চূড়ান্ত করেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়। ফলে দিল্লিতে এলে তিনি সাধারণত প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই সরাসরি দেখা করেন; অন্য ক্যারিয়ার ডিপ্লোম্যাটদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন না। এবারও সেই রীতির ব্যতিক্রম হয়নি।

এর আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার দাবিও দীর্ঘদিন ধরে দিল্লি ঝুলিয়ে রেখেছে—বিষয়টি দুই দেশের সম্পর্কের মধ্যে প্রবল অস্বস্তির উপাদান হয়ে রয়েছে। 

এ ছাড়া গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও দুই সরকারের আলোচনায় কোনো অগ্রগতি নেই। ৩০ বছর মেয়াদি এই গুরুত্বপূর্ণ পানি ভাগাভাগির চুক্তি আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা দিলেন ত্রিবেদী

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত