সংবাদ

মতলব উত্তরে জাল নোটসহ দম্পতি গ্রেপ্তার

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম

মতলব উত্তরে জাল নোটসহ দম্পতি গ্রেপ্তার
চাঁদপুরে জাল নোট কারবারে জড়িত থাকার অভিযোগে দম্পতি গ্রেপ্তার। ছবি : সংবাদ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি ১ হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর দেওয়ান বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৫ অক্টোবর) মতলব উত্তর থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর বোরচর এলাকার নিজাম উদ্দিন (৩৯) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩২)।

পুলিশ সূত্র জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

থানার উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৮ নম্বর এখলাছপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বোরচর এলাকায় অভিযান চালান। এ সময় নিজাম উদ্দিন ও রোজিনা বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার টাকা মূল্যমানের ১৬টি জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা জাল নোটগুলো শনিবার রাত পৌনে একটার দিকে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মতলব উত্তর থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাল নোটের কারবার ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মতলব উত্তরে জাল নোটসহ দম্পতি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি ১ হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর বোরচর দেওয়ান বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৫ অক্টোবর) মতলব উত্তর থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর বোরচর এলাকার নিজাম উদ্দিন (৩৯) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩২)।

পুলিশ সূত্র জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

থানার উপপরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৮ নম্বর এখলাছপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বোরচর এলাকায় অভিযান চালান। এ সময় নিজাম উদ্দিন ও রোজিনা বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার টাকা মূল্যমানের ১৬টি জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা জাল নোটগুলো শনিবার রাত পৌনে একটার দিকে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মতলব উত্তর থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাল নোটের কারবার ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত