সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নোয়াখালীর চাটখিল প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান ‘হিউম্যান আইকনিক অ্যাওয়ার্ড’ ও সনদপত্র পেয়েছেন।
শনিবার বিকেলে ঢাকার বিজয়নগরের অরনেট থ্রি স্টার হোটেলে হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে গুণীজনদের মধ্যে অ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়। সাংবাদিক হাবিবুর রহমানের পক্ষে অ্যাওয়ার্ড ও সনদপত্র গ্রহণ করেন তাঁর একমাত্র জামাতা নুর করিম পুতুল।
হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি অ্যাডভোকেট সাইদুল হক সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ড. আবদুল মঈন খান এমপি। সভা উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি হাসমত আলী। সভায় আলোচনা করেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা এবং হিউম্যান রাইটস সোসাইটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাংবাদিক মো. হাবিবুর রহমান সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গত পাঁচ বছরে ১৭টি জাতীয় ও ৫টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ২০০৪ সালে তিনি জাতীয় গণমাধ্যম পিআইবি কর্তৃক সাংবাদিকতায় রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন। তার পুরস্কার প্রাপ্তিতে নোয়াখালীসহ দেশ-বিদেশের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।
পুরস্কারপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান বলেন, মহান আল্লাহ তায়ালার মহিমায় তিনি এ পুরস্কার পেয়েছেন। তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং তাকে যারা অভিনন্দন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সকালের দোয়া কামনা করেন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন