সংবাদ

লং-প্রেসেই মিলবে নতুন মেনু, গুগল মেসেজে যুক্ত হলো একাধিক সুবিধা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পিএম

লং-প্রেসেই মিলবে নতুন মেনু, গুগল মেসেজে যুক্ত হলো একাধিক সুবিধা

মেসেজ ব্যবস্থাপনা আরও সহজ করতে নতুন লং-প্রেস মেনু চালু করেছে গুগল মেসেজ। আপডেটটির মাধ্যমে নিয়মিত ব্যবহৃত বিভিন্ন অপশন এক জায়গায় পাওয়া যাবে। একই সঙ্গে মেসেজের পুরো অংশের বদলে নির্দিষ্ট অংশ নির্বাচন করে কপি করার সুবিধাও যুক্ত হয়েছে।

১ অক্টোবর থেকে নতুন মেনু

নতুন লং-প্রেস মেনুটি ১ অক্টোবর থেকে চালু করা হয়েছে। লাইট ও ডার্ক- দুই ধরনের মোডেই এটি আরও স্মুথভাবে কাজ করবে। ল্যান্ডস্কেপ স্ক্রিনেও মেনুটি ব্যবহারের সুবিধা রাখা হয়েছে।

লং-প্রেস করলেই একাধিক অপশন

কোনো মেসেজের ওপর লং-প্রেস করলে একটি মেনু খুলবে। সেখানে পাওয়া যাবে-

  • রিপ্লাই
  • ফরওয়ার্ড
  • কপি
  • স্টার
  • ডিলিট
  • সিলেক্ট মোড
  • ইনফো

ছবির ক্ষেত্রে এই মেনুতে রিমিক্স ও সেভ অপশনও থাকবে।

মেসেজের নির্দিষ্ট অংশ কপি

নতুন আপডেটের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হলো, এখন পুরো মেসেজ কপি না করেও এর নির্দিষ্ট অংশ বেছে নেওয়া যাবে।

মেসেজের কোনো অংশ নির্বাচন করলে আলাদা একটি মেনু খুলবে। সেখানে থাকবে কপি, ট্রান্সলেট এবং সিলেক্ট অল অপশন।

নির্বাচিত মেসেজ বোঝা যাবে সহজেই

সর্বশেষ মেসেজ নির্বাচন করার সময় ছোট একটি অ্যানিমেশন এবং হালকা ভাইব্রেশন দেখা যাবে। একই সঙ্গে নির্বাচিত মেসেজটি স্ক্রিনের মাঝখানে চলে আসবে। ফলে কোন মেসেজ নির্বাচন করা হয়েছে, তা সহজেই বোঝা যাবে।

ফোনে ফিচার না এলে যা করবেন

আপডেটটি পাওয়ার পরও ফোনে নতুন ফিচারগুলো দেখা না গেলে গুগল মেসেজ অ্যাপটি ফোর্স স্টপ করে আবার চালু করা যেতে পারে। এতে নতুন আপডেটটি সক্রিয় হয়ে যেতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

লং-প্রেসেই মিলবে নতুন মেনু, গুগল মেসেজে যুক্ত হলো একাধিক সুবিধা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

মেসেজ ব্যবস্থাপনা আরও সহজ করতে নতুন লং-প্রেস মেনু চালু করেছে গুগল মেসেজ। আপডেটটির মাধ্যমে নিয়মিত ব্যবহৃত বিভিন্ন অপশন এক জায়গায় পাওয়া যাবে। একই সঙ্গে মেসেজের পুরো অংশের বদলে নির্দিষ্ট অংশ নির্বাচন করে কপি করার সুবিধাও যুক্ত হয়েছে।

১ অক্টোবর থেকে নতুন মেনু

নতুন লং-প্রেস মেনুটি ১ অক্টোবর থেকে চালু করা হয়েছে। লাইট ও ডার্ক- দুই ধরনের মোডেই এটি আরও স্মুথভাবে কাজ করবে। ল্যান্ডস্কেপ স্ক্রিনেও মেনুটি ব্যবহারের সুবিধা রাখা হয়েছে।

লং-প্রেস করলেই একাধিক অপশন

কোনো মেসেজের ওপর লং-প্রেস করলে একটি মেনু খুলবে। সেখানে পাওয়া যাবে-

  • রিপ্লাই
  • ফরওয়ার্ড
  • কপি
  • স্টার
  • ডিলিট
  • সিলেক্ট মোড
  • ইনফো

ছবির ক্ষেত্রে এই মেনুতে রিমিক্স ও সেভ অপশনও থাকবে।

মেসেজের নির্দিষ্ট অংশ কপি

নতুন আপডেটের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হলো, এখন পুরো মেসেজ কপি না করেও এর নির্দিষ্ট অংশ বেছে নেওয়া যাবে।

মেসেজের কোনো অংশ নির্বাচন করলে আলাদা একটি মেনু খুলবে। সেখানে থাকবে কপি, ট্রান্সলেট এবং সিলেক্ট অল অপশন।

নির্বাচিত মেসেজ বোঝা যাবে সহজেই

সর্বশেষ মেসেজ নির্বাচন করার সময় ছোট একটি অ্যানিমেশন এবং হালকা ভাইব্রেশন দেখা যাবে। একই সঙ্গে নির্বাচিত মেসেজটি স্ক্রিনের মাঝখানে চলে আসবে। ফলে কোন মেসেজ নির্বাচন করা হয়েছে, তা সহজেই বোঝা যাবে।

ফোনে ফিচার না এলে যা করবেন

আপডেটটি পাওয়ার পরও ফোনে নতুন ফিচারগুলো দেখা না গেলে গুগল মেসেজ অ্যাপটি ফোর্স স্টপ করে আবার চালু করা যেতে পারে। এতে নতুন আপডেটটি সক্রিয় হয়ে যেতে পারে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত