ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার দ্বিতীয় গোলড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ বালির চর গ্রামের মীর হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় গোলড়া এলাকায় ‘নীলাচল পরিবহনে’র একটি বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় সড়ক পার হতে যাওয়া আনোয়ারা বেগমকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা-পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সাধারণ হাসপাতাল মর্গে পাঠায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করে থানায় রাখা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন