ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক সংঘাত।
দিল্লির নির্বাচন কমিশন ভবনের সামনে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এই উত্তেজনা নতুন মাত্রা পায়। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অন্য দুই কমিশনারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পুলিশ প্রায় ৩০০ জন বিরোধী সংসদ সদস্যকে আটকে দেয়। পরবর্তীতে বাধা পেয়ে 'ইন্ডিয়া' জোটের সংসদ সদস্যরা আকাশবাণী ভবনের ভেতরেই ধর্না অবস্থান শুরু করেন।
কমিশনের মুখোমুখি হতে না পেয়ে সংবাদমাধ্যমের কাছে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, "নির্বাচন কমিশনের দফতর যখন মাত্র কয়েক মিটার দূরে, তখনও নির্বাচিত জনপ্রতিনিধিদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। জ্ঞানেশ কুমার ৩০০ জন নির্বাচিত সংসদ সদস্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। নির্বাচন কমিশন যদি নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গেই কথা না বলে, তবে গণতন্ত্রের অর্থ কী দাঁড়িয়েছে?"
তিনি আরও অভিযোগ তোলেন, "বিজেপি এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকার কারণে দেশের গণতান্ত্রিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোটার তালিকা থেকে বেআইনিভাবে নাম বাদ দিয়ে নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে। এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে সংশ্লিষ্টদের রাজনৈতিক ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।"
বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রশাসনিক পর্যালোচনার নামে দেশজুড়ে বিপুল সংখ্যক প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
কংগ্রেসের সংসদ সদস্য রেণুকা চৌধুরী এই বিষয়ে নির্দিষ্ট অভিযোগ তুলে বলেন, "ভোটার তালিকা সংশোধনের নামে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে।"
অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা প্রশ্ন উত্থাপন করে বলেন, "কমিশনের কার্যালয় অত্যন্ত কাছাকাছি থাকা সত্ত্বেও কেন নির্বাচিত সংসদ সদস্যদের স্মারকলিপি দিতে ভেতরে যেতে দেওয়া হলো না?"
এ ছাড়া কংগ্রেস সংসদ সদস্য সুখজিন্দর সিং রন্ধাওয়া নির্বাচন কমিশনের এমন ভূমিকাকে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
বিরোধীদের এই জোরালো অভিযোগের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বিরোধীদের এমন অবস্থানের মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, "ভোটার তালিকায় অনুপস্থিত, অন্যত্র চলে যাওয়া, মৃত এবং একই ব্যক্তির একাধিক নাম থাকলে সেগুলির যাচাই ও বাদ দেওয়ার প্রক্রিয়ায় বিরোধীরা কেন বিরোধিতা করছেন? ভোটার তালিকা পরিশুদ্ধ করার এই প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে যদি আপত্তি থাকে, তবে বিরোধীদের স্পষ্ট করে বলা উচিত, তারা ঠিক কাদের নাম তালিকা থেকে রক্ষা করতে চাইছেন?"
এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের এই পুরো বিতর্কটি এখন কেবল একটি প্রশাসনিক তালিকার বিষয় নয়, বরং জাতীয় রাজনীতির অন্যতম প্রধান দ্বন্দ্বে পরিণত হয়েছে। একদিকে বিরোধীরা গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার রক্ষার দোহাই দিয়ে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দিচ্ছে, অন্যদিকে বিজেপি সরকার ভোটার তালিকাকে সম্পূর্ণ স্বচ্ছ ও ভুয়া নামমুক্ত করার প্রশাসনিক যুক্তি উপস্থাপন করছে।
মঙ্গলবারের এই আটক ও ধর্নার ঘটনার পর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও প্রশাসনিক জবাবদিহিতা ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন