সংবাদ

“মধ্যাহ্নভোজে তিনটা তিমি আর দুইটা হাঙ্গর”

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০১:১৪ পিএম

“মধ্যাহ্নভোজে তিনটা তিমি আর দুইটা হাঙ্গর”

তিনটা তিমি আর দুইটা হাঙ্গর দিয়ে আয়োজন করা হয়েছে মধ্যাহ্নভোজের। আয়োজক চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আজ শুক্রবার (১০ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিনে চলা সংসদ অধিবেশন ঘটে এ ঘটনা।

মূলত এদিন সংসদে বিলগুলো পাশ হওয়ার পর জুম্মার নামাজের বিরতির আগে ফ্লোর নেন চিফ হুইপ। এসময় তিনি বলেন, যেহেতু জুম্মার নামাজের বিরতির পর আবার সংসদের বৈঠক হবে, তাই উপস্থিত সংসদ সদস্যরা (এমপি) যেন সংসদ ভবনের মসজিদেই জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে সংসদ ভবনের এলডি হলে আপ্যায়নের ব্যবস্থা আছে বলে জানান তিনি।

এ সময় একজন এমপি চিফ হুইপের উদ্দেশ্যে বলেন, "আপ্যায়ন না মধ্যাহ্নভোজন বলেন।"

পরবর্তীতে মধ্যাহ্নভোজনে মেনু কি জানতে চান তিনি।

জবাবে চিফ হুইপ বলেন, "সাগর থেকে তিনটা তিমি মাছ নিয়ে এসছি আর আরো দুইটা হাঙ্গর আসতেছে। সবার দাওয়াত; ইনশাআল্লাহ।"

এ সময় অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

কথা বলার এক পর্যায়ে স্পিকারকেও মধ্যাহ্নভোজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান চিফ হুইপ।

এদিন, সকাল থেকে সংসদ অধিবেশন চলছে। দিনের কার্যসূচী অনুযায়ী, আইন-প্রণয়ন কার্যাবলী পর্বে ইতোমধ্যে দশটি বিল পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

“মধ্যাহ্নভোজে তিনটা তিমি আর দুইটা হাঙ্গর”

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

তিনটা তিমি আর দুইটা হাঙ্গর দিয়ে আয়োজন করা হয়েছে মধ্যাহ্নভোজের। আয়োজক চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আজ শুক্রবার (১০ এপ্রিল) সাপ্তাহিক ছুটির দিনে চলা সংসদ অধিবেশন ঘটে এ ঘটনা।

মূলত এদিন সংসদে বিলগুলো পাশ হওয়ার পর জুম্মার নামাজের বিরতির আগে ফ্লোর নেন চিফ হুইপ। এসময় তিনি বলেন, যেহেতু জুম্মার নামাজের বিরতির পর আবার সংসদের বৈঠক হবে, তাই উপস্থিত সংসদ সদস্যরা (এমপি) যেন সংসদ ভবনের মসজিদেই জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে সংসদ ভবনের এলডি হলে আপ্যায়নের ব্যবস্থা আছে বলে জানান তিনি।

এ সময় একজন এমপি চিফ হুইপের উদ্দেশ্যে বলেন, "আপ্যায়ন না মধ্যাহ্নভোজন বলেন।"

পরবর্তীতে মধ্যাহ্নভোজনে মেনু কি জানতে চান তিনি।

জবাবে চিফ হুইপ বলেন, "সাগর থেকে তিনটা তিমি মাছ নিয়ে এসছি আর আরো দুইটা হাঙ্গর আসতেছে। সবার দাওয়াত; ইনশাআল্লাহ।"

এ সময় অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

কথা বলার এক পর্যায়ে স্পিকারকেও মধ্যাহ্নভোজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান চিফ হুইপ।

এদিন, সকাল থেকে সংসদ অধিবেশন চলছে। দিনের কার্যসূচী অনুযায়ী, আইন-প্রণয়ন কার্যাবলী পর্বে ইতোমধ্যে দশটি বিল পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত