সংবাদ

ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে স্মারকলিপি

প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)
প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম

 ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে স্মারকলিপি
গাজীপুরের কাপাসিয়ায় ধাঁধার চর মৌজার খাজনা ও খারিজ চালুর দাবিতে এসিল্যান্ডের কাছে স্মারকলিপি প্রদান।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার শীতলক্ষ্যা নদীর মাঝখানে জেগে ওঠা ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর (খাজনা) ও খারিজ গ্রহণের দাবিতে সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ওই এলাকার শতাধিক স্থানীয় কৃষক উপজেলা ভূমি কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি তুলে দেন।

ধাঁধার চর বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. মজিবুর রহমান, সহসভাপতি মো. তৈমুরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. পরাগ আহমেদ স্বাক্ষরিত স্মারকলিপিতে জানানো হয়, গাজীপুর ও নরসিংদী জেলার সীমান্তবর্তী শীতলক্ষ্যা নদীর মাঝখানে ধাঁধার চরের অবস্থান। কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ধাঁধার চর মৌজার খাজনা-খারিজ ও ভূমি উন্নয়ন কর দেওয়া দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে জমিসংক্রান্ত কেনাবেচা বা লেনদেন করতে না পেরে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সিএস, এসএ ও আরএস রেকর্ড অনুযায়ী কৃষকেরা এই ধাঁধার চর মৌজার জোত জমির প্রকৃত মালিক। এই জোতের পূর্বে ব্রহ্মপুত্র নদ ও পশ্চিমে শীতলক্ষ্যা নদী বহমান। দুই নদীর তীরে জেগে ওঠা খাসজমি ধাঁধার চর নামে পরিচিত, যেখানে যুগ যুগ ধরে স্থানীয় কৃষকেরা শুষ্ক মৌসুমে ধান, ফল ও হরেক রকমের সবজি চাষ করে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন।

কৃষকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই দীর্ঘদিন ধরে এই মৌজার খাজনা-খারিজ ও ভূমি উন্নয়ন কর গ্রহণ বন্ধ রাখা হয়েছে। ফলে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে কৃষকেরা তাদের রেকর্ডকৃত জমি প্রয়োজন সত্ত্বেও কেনাবেচা বা কোনো আইনি সুবিধা নিতে পারছেন না। ইতিপূর্বে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে আবেদন করেও কোনো সুরাহা মেলেনি।

কৃষককুলের স্বার্থে ও সরকারি রাজস্ব বাড়াতে অনতিবিলম্বে ধাঁধার চর মৌজার জমির ভূমি উন্নয়ন কর নেওয়া শুরু করার জোর দাবি জানান ভূখণ্ডটির বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে স্মারকলিপি

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত