সংবাদ

চাঁদপুরে আড়াই হাজার ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম

চাঁদপুরে আড়াই হাজার ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি : সংবাদ

চাঁদপুরে যৌথ টাস্কফোর্সের ব্লক-রেইড অভিযানে ২ হাজার ৫০০ বড়ি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকাসহ মো. আব্দুর রহিম (৪৬) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক পদে ছিলেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানার বড় স্টেশন রেল কলোনি এলাকায় এ অভিযান চালানো হয়। এদিকে মাদকসহ গ্রেপ্তারের ঘটনা জানাজানি হওয়ার পরপরই তাকে দল থেকে তাৎক্ষণিকভাবে বহিস্কার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমানের পরিচালনায় এ অভিযান পরিচালিত হয়। যৌথ টাস্কফোর্সে জেলা পুলিশ ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় স্টেশন রেল কলোনিতে আব্দুর রহিমের বসতঘরে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এ সময় ঘর থেকে আড়াই হাজার ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়।

অভিযানের সময় মূল অভিযুক্ত আব্দুর রহিম গ্রেপ্তার হলেও তার দুই সহযোগী পালিয়ে যান। পলাতক দুজন হলেন–রেলওয়ে কলোনি এলাকার মো. ফারহান রানা (৩২) ও যমুনা রোড (টিলাবাড়ি) এলাকার মো. জয় ইসলাম (২৬)।

গ্রেপ্তার আব্দুর রহিম চাঁদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর ঘাট এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ৭ নম্বর ওয়ার্ডের বড় স্টেশন লোক কলোনিতে বসবাস করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান মামলার বাদী ও ডিএনসি চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. সোহেল রানা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

চাঁদপুরে আড়াই হাজার ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত