সংবাদ

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের ইসিইপিজেড (চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ৫ নম্বর সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তারা দুজনেই ইপিজেড এলাকার পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (মেডিকেল) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিরা হলেন তামান্না ও মো. খলিল। নিহত তামান্না নগরের কলসী দিঘীর পাড় এলাকার ওয়াসিম চৌধুরী পাড়ায় বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা বাগেরহাটের মোড়েলগঞ্জে। আর নিহত মো. খলিল নগরের ফ্রি পোর্ট এলাকায় থাকতেন; তিনি মৃত গোলাম মোস্তফার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে CEPZ-এর ৫ নম্বর সড়কে একটি বেপরোয়া পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিতে জোরালো ধাক্কা দেয়। এতে তামান্না ও খলিল গুরুতর আহত হন। স্থানীদের সহায়তায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তিদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের ইসিইপিজেড (চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ৫ নম্বর সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তারা দুজনেই ইপিজেড এলাকার পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (মেডিকেল) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিরা হলেন তামান্না ও মো. খলিল। নিহত তামান্না নগরের কলসী দিঘীর পাড় এলাকার ওয়াসিম চৌধুরী পাড়ায় বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা বাগেরহাটের মোড়েলগঞ্জে। আর নিহত মো. খলিল নগরের ফ্রি পোর্ট এলাকায় থাকতেন; তিনি মৃত গোলাম মোস্তফার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে CEPZ-এর ৫ নম্বর সড়কে একটি বেপরোয়া পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিতে জোরালো ধাক্কা দেয়। এতে তামান্না ও খলিল গুরুতর আহত হন। স্থানীদের সহায়তায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তিদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত