সংবাদ

প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, বিএনপি নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পিএম

প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি : সংবাদ

জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা না দেওয়ার জেরে রাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে দিনের আলোতে প্রজেক্টে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে আবুল কালাম মণ্ডল নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার কালাম মণ্ডল উপজেলার যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী মো. আসাদ মণ্ডলের মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে। এর আগে দিনের বেলা প্রজেক্টে হামলা চালিয়ে পুকুরপাড়ের ঘের ও সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।

ভুক্তভোগী প্রবাসী আসাদ মণ্ডল অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে সিঙ্গাপুরে প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে নিজ এলাকায় দুই বিঘা জমির উপর তিনি মাছের প্রজেক্ট গড়ে তোলেন। সম্প্রতি স্থানীয় যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক আবুল কালাম মণ্ডল প্রজেক্টের ভেতরে তাদের ১০ শতাংশ জমি কেনা আছে দাবি করে রাজবাড়ী আদালতে মামলা করেন। একই সঙ্গে তারা জমিসংক্রান্ত নিষ্পত্তির নামে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রবাসীকে নানাভাবে হুমকি দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বহিরাগতদের নিয়ে প্রজেক্টে হামলা চালিয়ে সীমানাপ্রাচীর ভাঙচুর এবং পুকুরপাড় থেকে প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে রাতে পুরো পুকুরে বিষপ্রয়োগ করে মাছ নিধন করা হয়।

প্রজেক্টের কর্মী সুমন মণ্ডল বলেন, ‘পুকুরে বিষ প্রয়োগ করায় সব মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রজেক্টের মালিকের ক্ষতির পাশাপাশি আমরা ২০ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছি। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই।’

অভিযোগের বিষয়ে জানতে যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিকের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, প্রবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিএনপি নেতা কালাম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত