‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’- এ শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় অনুষ্ঠিত হলো কিশোরী ও অভিভাবক সমাবেশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ‘ইরেসপো’ প্রকল্প।
সমাবেশে উপস্থিত প্রায় দুই শতাধিক কিশোরী বাল্যবিয়ে না করার শপথ নেওয়ার পাশাপাশি বিআরডিবির সঞ্চয় প্রকল্পের সুবিধাভোগী হওয়ার অঙ্গীকার করে। এ সময় বাল্যবিয়ে প্রতিরোধ ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ইরেসপো প্রকল্পের আওতায় সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ বছর পূর্ণ হওয়া ৬ জন সফল শিক্ষার্থীর হাতে সঞ্চয়ের বিপরীতে সরকার প্রদত্ত প্রণোদনার চেক ও শিক্ষা-স্বাস্থ্য উপকরণ হস্তান্তর করা হয়। এতে শিক্ষার্থীদের জমাকৃত ৬৩ হাজার ৮০০ টাকা সঞ্চয়ের বিপরীতে সরকার প্রদত্ত অতিরিক্ত ১ লাখ ৯৩ হাজার ৯১৯ টাকা প্রণোদনা দেওয়া হয়।
সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। এ সময় বক্তব্য দেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান, দেবহাটা উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ মণ্ডল, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মৃদুল সরকার এবং শিক্ষার্থী তাহেরা ইসলাম।
সমাবেশে ইউএনও মিলন সাহা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনিক কঠোরতার পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। সরকারের এই উদ্যোগ কিশোরীদের আত্মনির্ভরশীল ও শিক্ষা অর্জনে আরও বেশি আগ্রহী করে তুলবে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন