মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা-পাইকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান সূত্র জানায়, নির্দিষ্ট এলাকায় মাদকাসক্ত হয়ে সর্বসাধারণের শান্তি বিঘ্নিত করার সময় চারজনকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিরা হলেন সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার মো. রহমতুল্লাহর ছেলে মো. আলমগীর (৫০), একই এলাকার মৃত মো. ওয়াজউদ্দিনের ছেলে আলামিন (৪২), গোলড়া পূর্বপাড়ার মৃত সহিমুদ্দিন আলীর ছেলে মো. গোলাপ হোসেন (৩৮) এবং মানিকগঞ্জ সদরের কাটিগ্রাম এলাকার মৃত ইউনুছের ছেলে মো. আনসার আলী (৩০)।
পরবর্তী সময়ে আটক ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে মো. গোলাপ হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মো. আলমগীর ও মো. আনসার আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড এবং আলামিনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন