সংবাদ

ভোলায় তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ ও অনুদানের বিশেষ উদ্যোগ

জেলা বার্তা পরিবেশক, ভোলা
জেলা বার্তা পরিবেশক, ভোলা
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম

ভোলায় তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ ও অনুদানের বিশেষ উদ্যোগ
ছবি : সংগৃহীত

ভোলায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’। বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের তত্ত্বাবধানে এবং ভোলার স্থানীয় ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

সারাদেশ থেকে পাঁচ হাজার নতুন তরুণ উদ্যোক্তা খুঁজে নেওয়ার লক্ষ্যের অংশ হিসেবে ভোলায় এ কার্যক্রমের সূচনা হয়। এ কর্মসূচির আওতায় ২৮ বছর বা তার কম বয়সী উদীয়মান উদ্যোক্তাদের অন্বেষণ করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এই ঋণের বিশেষ বৈশিষ্ট্য হলো, প্রদানকৃত অর্থের ৫০ শতাংশ ঋণ এবং বাকি ৫০ শতাংশ অনুদান হিসেবে পাবেন উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক বিশেষ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ভোলার উপমহাব্যবস্থাপক দেবদাস সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশালের পরিচালক মো. হাফিজুর রহমান এবং সোনালী ব্যাংক পিএলসি ভোলার উপমহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা অংশ নেন। বক্তারা জানান, তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র শিল্প প্রসারে এই ঋণ ও অনুদান ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ভোলায় তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ ও অনুদানের বিশেষ উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

ভোলায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’। বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের তত্ত্বাবধানে এবং ভোলার স্থানীয় ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

সারাদেশ থেকে পাঁচ হাজার নতুন তরুণ উদ্যোক্তা খুঁজে নেওয়ার লক্ষ্যের অংশ হিসেবে ভোলায় এ কার্যক্রমের সূচনা হয়। এ কর্মসূচির আওতায় ২৮ বছর বা তার কম বয়সী উদীয়মান উদ্যোক্তাদের অন্বেষণ করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এই ঋণের বিশেষ বৈশিষ্ট্য হলো, প্রদানকৃত অর্থের ৫০ শতাংশ ঋণ এবং বাকি ৫০ শতাংশ অনুদান হিসেবে পাবেন উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক বিশেষ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ভোলার উপমহাব্যবস্থাপক দেবদাস সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশালের পরিচালক মো. হাফিজুর রহমান এবং সোনালী ব্যাংক পিএলসি ভোলার উপমহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা অংশ নেন। বক্তারা জানান, তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র শিল্প প্রসারে এই ঋণ ও অনুদান ভূমিকা রাখবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত