তিন পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি রক্ষা ও জনকল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানরা।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে বান্দরবান শহরের 'হলি ডে ইন' রিসোর্টে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংয়ের আমন্ত্রণে অন্য দুই পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে তিন পার্বত্য জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পর্যটন ও আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় চেয়ারম্যানরা বলেন, ‘পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তিন পার্বত্য জেলা পরিষদকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।’
এ লক্ষ্যে পার্বত্য জেলা পরিষদগুলোকে আরও বেশি জনকল্যাণকর, জনবান্ধব ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন তারা। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক সব কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমাসহ তিন পার্বত্য জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন