অভিনয়ে সময়ের সঙ্গে নিজেকে আরও পরিণত করে তুলেছেন রোবেনা রেজা জুঁই। বৈচিত্র্যময় চরিত্রে সাবলীল অভিনয়ের কারণে নির্মাতাদের কাছেও তিনি এখন আস্থার নাম। এবার ভিন্নধর্মী এক চরিত্রে দেখা মিলেছে এই অভিনেত্রীর। তরুণ নির্মাতা তাইফুর জাহান আশিকের নাটক ‘বুবু’-তে নাম ভূমিকায় অভিনয় করেছেন জুঁই।
আল আমিন স্বপনের
রচনায় নির্মিত নাটকটির সহযোগী পরিচালক হিসেবে আছেন মোহসীন আকাশ। গত ১০ সেপ্টেম্বর
‘উইণ্ডমিল এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নাটকটি। এরই মধ্যে নাটকটি
প্রায় তিন লাখ ভিউ অতিক্রম করেছে।
নাটকটিতে পরিবারের
বড় মেয়ের দায়িত্ব, সংগ্রাম ও নানা প্রতিবন্ধকতার গল্প তুলে ধরা হয়েছে। চরিত্রটি নিয়ে
জুঁই বলেন, ‘এর আগে “বড় বোন” শিরোনামের একটি নাটকে অভিনয় করেছিলাম। সেই নাটকটিতেও অভিনয়
করে বেশ ভালো সাড়া পেয়েছিলাম। “বুবু” নাটকটি প্রচারে আসার পর বিগত চার-পাঁচ দিনে আমি
বেশ ভালো সাড়া পেয়েছি।’
তিনি আরও বলেন,
‘একটি পরিবারের বড় মেয়ের যে কত ধরনের দায়িত্ব থাকে এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে
যে কত ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, তা আসলে অনেক নারী বা মেয়ে বলতে পারে না।
আল আমিন স্বপন চমৎকার একটি গল্প রচনা করেছেন। আর আশিক এই ধরনের গল্প নির্মাণে বেশ দক্ষ
হয়ে উঠেছে। ধন্যবাদ আশিককে এত যত্ন করে নাটকটি নির্মাণের জন্য। কৃতজ্ঞতা ও ভালোবাসা
দর্শকের প্রতি, আমাকে সবসময় অনুপ্রাণিত করার জন্য।’
বর্তমানে আরও দুটি
ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন জুঁই। এর মধ্যে একটি শামীম জামানের ‘এক পাতিলের
সংসার’, অন্যটি তাইফুর জাহান আশিকের ‘মাথা গরম ফ্যামিলি’। এ ছাড়া সামনে সকাল আহমেদ
ও ফজলুল সেলিমের দুটি একক নাটকে কাজ করার কথা রয়েছে তার।
উল্লেখ্য, দুই বছর
আগে ফজলুল সেলিমের নির্দেশনায় ‘বড় বোন’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন জুঁই। জুয়েল
এলিনের গল্পে নির্মিত নাটকটি ২৩ লাখেরও বেশি ভিউ পেয়েছে।
এদিকে জুঁই অভিনীত
আরও দুটি নাটক সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে। একটি তাইফুর জাহান আশিক পরিচালিত
‘কিপ্টা মজিদ’, অন্যটি সোহেল রানা ইমন পরিচালিত ‘বুদ্ধিদাতা বদরুল’। দুটি নাটকেই জুঁইয়ের
সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন মোশাররফ করিম।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন