নতুন নতুন মৌলিক গান প্রকাশের পাশাপাশি নাটক ও সিনেমায় গান গাওয়ার প্রতিও সমান আগ্রহী এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সুজানা রূপা। গানের পাশাপাশি ডাবিংয়েও নিয়মিত কাজ করছেন তিনি। তবে এতদিন বিষয়টি অনেকটাই আড়ালে ছিল।
ইমন পরিচালিত ‘মন শুধু চায় তোমাকে’ সিনেমায় নায়িকার ডাবিংয়ের কাজ সম্পন্ন করেছেন সুজানা রূপা। তার ভাষ্য, ডাবিং তার জন্য নতুন কিছু নয়। প্রায় দুই বছর আগে শখের বশে এই কাজ শুরু করলেও বর্তমানে পেশাগতভাবেই ডাবিং করছেন তিনি।
এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নির্মিত বন্ধন বিশ্বাসের একটি সিরিজে গান গেয়েছেন সুজানা রূপা। পাশাপাশি তার কণ্ঠে প্রকাশিত হতে যাচ্ছে ‘দুঃখী মায়ের কামনা’ শিরোনামের একটি গান। গানটির কথা ও সুর করেছেন মানারাউল হক বাসিত। এতে সুজানা রূপার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাহাদাৎ।
গান ও ডাবিং প্রসঙ্গে সুজানা রূপা বলেন, ‘একজন পেশাদার শিল্পী হিসেবে আমি সবসময়ই গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। হোক তা যেকোনো মাধ্যমে। গান গাওয়াটাই হলো বড় বিষয়। আমার কাছে মনে হয়, একজন শিল্পী তার নতুন নতুন গানের মধ্য দিয়েই বেঁচে থাকে, গান গাওয়ার অনুপ্রেরণা পায়। যে কারণে আমি সবসময় নতুন নতুন গান গাওয়ার বিষয়ে ফোকাস রাখি।’
ডাবিং প্রসঙ্গে তিনি বলেন, ‘ডাবিংও আমার জন্য অন্যরকম ভালো লাগার বিষয়। ভালো লাগে বলেই কাজটি মন দিয়ে করি। আমাদের অনেক সিনিয়র গায়ক-গায়িকা, অভিনেতা-অভিনেত্রী নিয়মিত ডাবিং করেন। এখান থেকে ভালো সম্মানীও পাওয়া যায়। যে কারণে আমিও ডাবিং করতে সবসময় আগ্রহী।’
তবে ডাবিংয়ের কাজকে সহজ মনে করেন না সুজানা। তার মতে, ডাবিংয়ে উচ্চারণের ক্ষেত্রে শতভাগ নিখুঁত হতে হয়। তা না হলে নিয়মিতভাবে এই পেশায় কাজ করা সম্ভব নয়।
এদিকে সুজানা রূপার কণ্ঠে আরও চারটি মৌলিক গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে দুটি গানের শিরোনাম ‘রূপকন্যা’ ও ‘তোর কথা যে ভুলতে পারবো না’। ‘রূপকন্যা’ গানটি লিখেছেন ও সুর করেছেন রুস্তম মল্লিক। আর ‘তোর কথা যে ভুলতে পারবো না’ গানটি লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস এবং সুর করেছেন আশরাফ বাবু।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন