ছোটবেলা থেকেই শিউলিকে ভালোবাসে রতন। সময়ের সঙ্গে দুজনের বয়স বাড়লেও বদলে যায়নি রতনের ভালোবাসা। শিউলি ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন শিউলি। অন্যদিকে শহরের পথে পথে শিশুদের খেলনা বিক্রি করে রতন। অভাব-অনটনের মধ্যেও ভালোবাসার মানুষটির পাশে থাকার চেষ্টা করে সে।
তবে ছোটবেলার একটি অসুস্থতায় একটি পা হারায় শিউলি। এরপর এক পায়ে ভর করেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে সে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে রতনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও হীনম্মন্যতায় ভোগে শিউলি। তার মনে হয়, এই শারীরিক পার্থক্যের কারণে রতনের সঙ্গে সে কখনোই ‘সমান সমান’ হতে পারবে না।
এদিকে শিউলির বিয়ের উদ্যোগ নেয় তার মা। সবকিছু জেনেশুনেই এক ব্যক্তি শিউলিকে বিয়ে করতে রাজি হয়। ঠিক হয়ে যায় বিয়ের দিন-তারিখও। এমন পরিস্থিতিতে ভালোবাসার মানুষটিকে হারানোর আশঙ্কায় মরিয়া হয়ে ওঠে রতন। শিউলির সঙ্গে নিজেকে সমান করে তুলতে নেয় এক অদ্ভুত সিদ্ধান্ত—নিজের একটি পা হারানোর কথাও ভাবতে শুরু করে সে।
ভালোবাসা ও আত্মত্যাগের এমন আবেগঘন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘সমান সমান’। এতে রতন ও শিউলি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নিশা চৌধুরী। নাটকটি পরিচালনা করেছেন রওনক রিপন। সাইফুল আলম শামীম ও রওনক রিপনের চিত্রনাট্যে নির্মিত হয়েছে এটি।
নাটকটি প্রথমে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হয়। সম্প্রতি ইউটিউবেও উন্মুক্ত করা হয়েছে ‘সমান সমান’। খুব বেশি ভিউ না পেলেও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে নাটকটি। বিশেষ করে নিশা চৌধুরীর অভিনয়ের প্রশংসা করেছেন অনেকে।
শ্যামল মাওলা ও নিশা চৌধুরী ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা, শিল্পী সরকার, সাইফুল আলম শামীম, শিশুশিল্পী কথা, কিষাণসহ আরও অনেকে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন