সংবাদ

নতুন ঠিকানা নিয়েই ব্যস্ত ওমর সানী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম

নতুন ঠিকানা নিয়েই ব্যস্ত ওমর সানী

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক ওমর সানী। রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুরের সিঙ্গাইর রোডে চালু হয়েছে তার রেস্টুরেন্ট ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’র তৃতীয় শাখা।

উদ্বোধনের দিন থেকেই রেস্টুরেন্টটিকে ঘিরে ছিল মানুষের বেশ আগ্রহ। ওমর সানীকে একনজর দেখতে যেমন অনেকেই সেখানে উপস্থিত হন, তেমনি রেস্টুরেন্টের খাবারও উপভোগ করেন তারা। প্রথম দিনেই ব্যবসায়িক সাড়াও পেয়েছে নতুন এই শাখা।

ওমর সানী জানান, তৃতীয় শাখাটির দায়িত্বে রয়েছেন কিরণ খান। দায়িত্ব পেয়ে সন্তোষ প্রকাশ করে কিরণ খান বলেন, ‘সানী ভাইয়ের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাকে এই শাখার দায়িত্ব দেওয়ার জন্য। আমি খাবারের গুণগত মানের দিকে শতভাগ মনোযোগী থাকার চেষ্টা করব। কারণ একটি রেস্টুরেন্টের বড় বিষয়ই হলো ভালো মানের খাবার। এ ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমার ওপর সানী ভাইয়ের আস্থা রয়েছে শতভাগ। যে কারণে এই দায়িত্ব নিয়েও আমি খুশি। আর আরিফ তো আছেই, আমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য।’

নতুন শাখা নিয়ে ওমর সানী বলেন, ‘যেহেতু এই শাখাটি নতুন, তাই এই কয়েকদিন এখানেই একটু সময় দিতে চাচ্ছি। তাছাড়া বাকি দুটো শাখার চেয়ে এই শাখাটি বেশ বড় এবং খুব সুন্দর একটি জায়গায় রেস্টুরেন্টটির অবস্থান। আমি আশাবাদী, এই শাখাতেও কাস্টমাররা খাবার খেয়ে তৃপ্ত হবেন।’

এদিকে আপাতত ঢাকার বাইরে রেস্টুরেন্ট ব্যবসা সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ওমর সানী। তবে ভবিষ্যতে কেউ ঢাকার বাইরে তার এই ব্যবসার পরিধি বাড়াতে আগ্রহী হলে বিষয়টি নিয়ে ভাববেন বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নতুন ঠিকানা নিয়েই ব্যস্ত ওমর সানী

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত