রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় চাঞ্চল্যকর পিয়ারুল সরদার হত্যা মামলায় জড়িত সুমন মণ্ডলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার একটি জুটমিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
গ্রেফতার সুমন মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা এলাকার আব্দুল কাদেরের ছেলে।
রাজবাড়ী থানা-পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার রতনের দোকানের সামনে পিয়ারুল সরদারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরাড়ীপুর গ্রামের হারুন সরদারের ছেলে। পুলিশের রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা ছিল।
পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং এর পেছনের মূল কারণ কী, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন