গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মসজিদ, ঝুট ও তুলার গুদামসহ অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এই দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুনে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে সেনেটারি দোকান, ভাঙারির দোকান, কয়েকটি মুরগির দোকান, একাধিক ঝুট ও তুলার গুদাম এবং একটি মসজিদ সম্পূর্ণ পুড়ে গেছে।
প্রাথমিকভাবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
/

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন