মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সার্বিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প পাস করানোর বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘মাভাবিপ্রবি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের গবেষণালব্ধ জ্ঞানকে শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে দেশের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে বাস্তবিক প্রয়োগে কাজে লাগাতে হবে। দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে তৃতীয় ভাষা ইনস্টিটিউট চালু করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ঘনবসতিপূর্ণ বাংলাদেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টিই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, শুধুই ভবনের অবকাঠামোগত উন্নয়ন কোনো প্রতিষ্ঠানের সফলতা হতে পারে না, যতক্ষণ না শিক্ষার্থীরা নিজেকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলেন। অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ১ হাজার আসনবিশিষ্ট একটি ছাত্র হল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে ১ হাজার আসনবিশিষ্ট একটি ছাত্রী হল এবং একটি আধুনিক স্পোর্টস জোন নির্মাণে সার্বিক সহযোগিতার ঘোষণা দেন।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ কেবল ডিগ্রি প্রদান বা গবেষণাপত্র প্রকাশে সীমাবদ্ধ রাখলে চলবে না। স্থানীয় সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা জোরদার করতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমানের স্বাগত বক্তব্যে অন্যান্যের মধ্যে রিজেন্ট বোর্ডের সদস্য ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বক্তব্য দেন।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে ২৪টি এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে ১৪টি চুক্তি স্বাক্ষর করা হয়। এ ছাড়া ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে ‘রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন