জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আয়োজিত বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে শীর্ষ দ্বিপক্ষীয় বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন শেষে এই মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা ও মধ্যাহ্নভোজের এই বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
এর আগে কান্তেই-তে দুই দেশের মধ্যকার নির্ধারিত উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। চার দিনের সরকারি সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে বাংলাদেশের জ্বালানি, রেলপথ, অবকাঠামো ও গভীর সমুদ্রবন্দর উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সানায়ে তাকাইচি। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকভাবে গার্ড পরিদর্শন ও দুই দেশের প্রতিনিধিদলের পরিচয় পর্বের পর দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন দুই দেশের শীর্ষনেতা।
জাপান সফরের প্রথম দিনেও প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল, মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাইকার (JICA) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গে পৃথক পৃথক বৈঠক সম্পন্ন করেন। আগামী দিনগুলোতে তিনি ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং দেশটির শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
/

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন