বাগেরহাটের মোরেলগঞ্জে একটি খাল থেকে মফিজুল ইসলাম হাওলাদার (১৪) নামের এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ওই কিশোরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের থোড়ার বাজারের কাছের একটি খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মফিজুল ইসলাম স্থানীয় কমলা গ্রামের দিনমজুর হবিবুর রহমান হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি মফিজুল। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় লোকজন খালের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন। পরে পুলিশে খবর দিলে থানা থেকে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, নিহত কিশোর মফিজুল ইসলামের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন