ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন। প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ থেকে কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১১-দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮। তাদের ভোট গ্রহণের জন্য মোট ১৮৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও বিজিবির ৫ হাজার ৩০০ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন