সংবাদ

বায়ুচাপের ট্যাংক বিস্ফোরণে উলোটপালট দোকান, আহত ২


প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম

বায়ুচাপের ট্যাংক বিস্ফোরণে উলোটপালট দোকান, আহত ২
টাঙ্গাইলের সখিপুরে একটি দোকানে বায়ুচাপের (কম্প্রেসর) ট্যাংক বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন।

টাঙ্গাইলের সখিপুরে গ্যারেজে থাকা একটি বায়ুচাপের (কম্প্রেসর) ট্যাংক বিস্ফোরিত হয়ে দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কচুয়া বাজার–বহেড়াতৈল সড়কের পাশের একটি দোকানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—কচুয়া পশ্চিমপাড়ার রিয়াজ উদ্দিনের ছেলে আলম মিয়া (৪০) এবং একই এলাকার পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে নাসির উদ্দিন (২৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কচুয়া বাজার–বহেড়াতৈল সড়কের শহিদের দোকানে একটি বায়ুচাপের ট্যাংকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা আলম ও নাসির মারাত্মকভাবে আহত হন। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানকার চিকিৎসকেরা আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

তবে কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


বায়ুচাপের ট্যাংক বিস্ফোরণে উলোটপালট দোকান, আহত ২

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে গ্যারেজে থাকা একটি বায়ুচাপের (কম্প্রেসর) ট্যাংক বিস্ফোরিত হয়ে দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কচুয়া বাজার–বহেড়াতৈল সড়কের পাশের একটি দোকানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—কচুয়া পশ্চিমপাড়ার রিয়াজ উদ্দিনের ছেলে আলম মিয়া (৪০) এবং একই এলাকার পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে নাসির উদ্দিন (২৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কচুয়া বাজার–বহেড়াতৈল সড়কের শহিদের দোকানে একটি বায়ুচাপের ট্যাংকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা আলম ও নাসির মারাত্মকভাবে আহত হন। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানকার চিকিৎসকেরা আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

তবে কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত