সংবাদ

যশোরে তিন থানায় নতুন ওসি, চার পুলিশ পরিদর্শকের বদলি


প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পিএম

যশোরে তিন থানায় নতুন ওসি, চার পুলিশ পরিদর্শকের বদলি
ছবি : সংবাদ

যশোর জেলা পুলিশের তিন থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আরও চার পুলিশ পরিদর্শককে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের স্বাক্ষর করা এক আদেশে এই প্রশাসনিক রদবদল করা হয়। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনকে চৌগাছা থানার ওসি, কোর্ট পুলিশ পরিদর্শক মুহাম্মদ শহীদ তিতুমীরকে বেনাপোল পোর্ট থানার ওসি এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিয়াউর রহমানকে বাঘারপাড়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া চৌগাছা থানার তৎকালীন ওসি মো. মামুনুর রশিদকে যশোর পুলিশ অফিসের ক্রাইম অ্যান্ড অপস শাখায়, বাঘারপাড়া থানার ওসি নাজমুল হাসানকে যশোর পুলিশ কন্ট্রোল রুমে এবং বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেনকে ক-সার্কেল অফিসে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে যশোর পুলিশ অফিসের ক্রাইম অ্যান্ড অপস শাখায় কর্মরত পরিদর্শক মোছা. রোকসানা খাতুনকে কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রশাসনিক কাজের গতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই বদলি ও পদায়ন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


যশোরে তিন থানায় নতুন ওসি, চার পুলিশ পরিদর্শকের বদলি

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

যশোর জেলা পুলিশের তিন থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আরও চার পুলিশ পরিদর্শককে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের স্বাক্ষর করা এক আদেশে এই প্রশাসনিক রদবদল করা হয়। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনকে চৌগাছা থানার ওসি, কোর্ট পুলিশ পরিদর্শক মুহাম্মদ শহীদ তিতুমীরকে বেনাপোল পোর্ট থানার ওসি এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিয়াউর রহমানকে বাঘারপাড়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া চৌগাছা থানার তৎকালীন ওসি মো. মামুনুর রশিদকে যশোর পুলিশ অফিসের ক্রাইম অ্যান্ড অপস শাখায়, বাঘারপাড়া থানার ওসি নাজমুল হাসানকে যশোর পুলিশ কন্ট্রোল রুমে এবং বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেনকে ক-সার্কেল অফিসে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে যশোর পুলিশ অফিসের ক্রাইম অ্যান্ড অপস শাখায় কর্মরত পরিদর্শক মোছা. রোকসানা খাতুনকে কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রশাসনিক কাজের গতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই বদলি ও পদায়ন করা হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত