সংবাদ

নিখোঁজের দুই দিন পর ধলেশ্বরীতে মিলল বৃদ্ধার পচনধরা লাশ


প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম

নিখোঁজের দুই দিন পর ধলেশ্বরীতে মিলল বৃদ্ধার পচনধরা লাশ
ছবি : সংবাদ

মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজ হওয়ার দুই দিন পর ধলেশ্বরী নদী থেকে রোকেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার পয়েন্টা ইউনিয়নের বেগুন নারচী গ্রামের পাশের নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহত রোকেয়া বেগম বেগুন নারচী গ্রামের মৃত জিন্নাত আলী প্রধানের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করে বাড়ি ফেরেন রোকেয়া বেগম। এর কিছু সময় পর তিনি পরিবারের অগোচরে আবার কখন নদীতে নামেন, তা কেউ বলতে পারেননি। দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) রোকেয়া বেগম শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। নদীসহ আশপাশের বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন ২৭ অক্টোবর তার ছেলে মো. শাহাদাত হোসেন ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, আজ সকালে ধলেশ্বরী নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


নিখোঁজের দুই দিন পর ধলেশ্বরীতে মিলল বৃদ্ধার পচনধরা লাশ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজ হওয়ার দুই দিন পর ধলেশ্বরী নদী থেকে রোকেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার পয়েন্টা ইউনিয়নের বেগুন নারচী গ্রামের পাশের নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।

নিহত রোকেয়া বেগম বেগুন নারচী গ্রামের মৃত জিন্নাত আলী প্রধানের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করে বাড়ি ফেরেন রোকেয়া বেগম। এর কিছু সময় পর তিনি পরিবারের অগোচরে আবার কখন নদীতে নামেন, তা কেউ বলতে পারেননি। দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) রোকেয়া বেগম শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। নদীসহ আশপাশের বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন ২৭ অক্টোবর তার ছেলে মো. শাহাদাত হোসেন ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, আজ সকালে ধলেশ্বরী নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত