সংবাদ

চাচাতো ভাইদের হামলায় আরেক ভাই নিহত, আহত ২

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৩ পিএম

চাচাতো ভাইদের হামলায় আরেক ভাই নিহত, আহত ২
ছবি : সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় জমিজমাসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আশিকুজ্জামান আশিক (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এই হামলায় তার বাবা ও অপর এক ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফজলুর রহমান ওরফে ফজলুকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামের দোয়ালিপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আশিকুজ্জামান আশিক ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আছিরউদ্দিনের পরিবারের সঙ্গে তার ভাই আমিনউদ্দিনের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে সেই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আমিনউদ্দিনের ছেলে নজরুল (৫০) ও ফজলুর রহমান (৪৫) এবং নজরুলের দুই ছেলে মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) দেশীয় অস্ত্র নিয়ে আছিরউদ্দিনের বাড়িতে এসে হামলা চালান।

হামলাকারীরা দা ও শাবল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আশিকুজ্জামান আশিককে গুরুতর আহত করেন। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা আছিরউদ্দিন (৭০) ও ভাই আশরাফুজ্জামানও (৫০) আক্রান্ত হন। পরে স্বজনেরা রাতেই তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশিকুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত বাবা ও ভাই বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক এস এম তৌহিদ হাসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আশিকুজ্জমানের মৃত্যু হয়েছিল। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ফজলুর রহমান ওরফে ফজলুকে আটক করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চাচাতো ভাইদের হামলায় আরেক ভাই নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত