সংবাদ

গুলিস্তানে ডিএসসিসির অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

গুলিস্তানে ডিএসসিসির অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
ছবি : সংগৃহীত

রাজধানীর রাস্তা ও ফুটপাত পথচারীদের চলাচলের জন্য ঝুঁকিমুক্ত ও দখলমুক্ত করার অংশ হিসেবে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেট সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে ফুটপাত ও সড়কে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএসসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে এ পরিচালনা করা হয়। এতে ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, শতাধিক উচ্ছেদকর্মী এবং পুলিশের ছয়টি প্লাটুন অংশ নেয়।

অভিযানকালে পে-লোডারসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং জব্দ করা হয় হকারদের ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জাম ও মালামাল।

উচ্ছেদ কার্যক্রম সরজমিনে তদারকি করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সাংবাদিকদের তিনি বলেন, “ফুটপাত দখলমুক্ত রাখতে হকার নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক ও মাইকিং করা হয়েছে। নির্দিষ্ট হলিডে ও নৈশকালীন মার্কেট ছাড়া মূল সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। বিশেষ করে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রুটটি সম্পূর্ণ পরিষ্কার রাখা হবে। উচ্ছেদের পর পুনরায় দখল করলে মালামাল জব্দের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করা হবে।”

অভিযানটি পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সিটি করপোরেশন সূত্রে জানানো হয়েছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গুলিস্তানে ডিএসসিসির অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত