ঢাকায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং দায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে বুধবার (২৮ অক্টোবর) রাতে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন মহানগর সিপিবি সভাপতি অধ্যাপক কাফি সরকার, সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল, বাসদ নেতা কমরেড আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক আরেফিন তিতুসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, সিপিবি কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে কীভাবে মব তৈরি করে হামলা করা হলো, কারা হামলা করল এবং তাদের কেন নিবৃত করা হলো না—এ প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে রয়েছে। তাহলে কি সরকার আইনশৃঙ্খলা রক্ষা ও মব প্রতিরোধে ব্যর্থ হয়েছে? বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন