সংবাদ

দশ দিনে ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম

দশ দিনে ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ
ছবি : সংবাদ

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকার চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সোনার বার ও ভারতীয় মোবাইল পাচারের অভিযোগে তিন চোরাকারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালি গ্রামের মৃত কাশেম আলীর ছেলে জালাল উদ্দিন শেখ (৫৫), যশোরের মণিরামপুর থানার রাজবাড়ী গ্রামের মিনাজ সরদারের ছেলে রাজু রহমান (৩১) এবং একই থানার কোদলাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান নাইম (২৪)।

বিজিবি জানায়, গত ১৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ১০ দিনে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল বিওপি, আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, কাশিপুর, হিজলী ও শাহজাদপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় এই অভিযান চালান।

অভিযানে ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি সোনার বার, ৫২৭ পিস ভারতীয় শাড়ি, ১৪টি থ্রি-পিস, ২৪টি চাদর, ১০টি মোবাইল ফোন, ৩০টি কম্বল, ৪৬ বোতল বিদেশি মদ, ৪৪ বোতল উইনিক্স সিরাপ, সাড়ে চার কেজি জিরা, ৩৩ প্যাকেট ফুসকা, সাড়ে ১০ কেজি কিসমিস, ৯৭২ পিস চকলেট, ২৯৮৮ পিস কসমেটিকস সামগ্রী ছাড়াও ভারতীয় বিড়ি, ঘাসের বীজ, কীটনাশক ও বিভিন্ন ওষুধ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট বাজারমূল্য ৮৯ লাখ ৫০ হাজার টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে চোরাকারবারিদের দমনে এই ধরনের অভিযান ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দশ দিনে ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত