সংবাদ

ওসির নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক করল জেলা পুলিশ

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম

ওসির নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক করল জেলা পুলিশ
ছবি : সংগৃহীত

যশোর কোতোয়ালী মডেল থানা ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধভাবে টাকা ও চাঁদা দাবি করছে একটি প্রতারক চক্র। এই চক্রের ফাঁদে না পড়তে সাধারণ মানুষকে সতর্ক করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে যশোর জেলা পুলিশ।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ০১৬০৬-৩০৭১৪৩ নম্বর থেকে ফোন করে কোতোয়ালী মডেল থানা ও বেনাপোল পোর্ট থানার ওসি পরিচয়ে বিভিন্ন লোকজনের কাছে চাঁদা দাবি করা হচ্ছে।

বেনাপোল পোর্ট থানার নবনিযুক্ত ওসি মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, থানার আওতাধীন এলাকায় দুটি পুলিশ বক্স নির্মাণের কথা বলে ওই নম্বর থেকে বিভিন্ন মানুষকে ফোন করে আর্থিক সহায়তা চাওয়া হচ্ছে। পুলিশের পরিচয় ব্যবহার করে কেউ এ ধরনের সাহায্য বা টাকা চাইলে আগে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই নম্বর থেকে পুলিশের কর্মকর্তা পরিচয়ে কেউ টাকা, চাঁদা বা অন্য কোনো আর্থিক সুবিধা দাবি করলে কোনো অবস্থাতেই তা দেওয়া যাবে না। একই সঙ্গে প্রতারকদের সঙ্গে কোনো ধরনের লেনদেনে না জড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের কোনো ফোনকল পেলে বা প্রতারণার শিকার হলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯, কোতোয়ালী মডেল থানার ওসির সরকারি নম্বর (০১৩২০-১৪৩১৮০) কিংবা বেনাপোল পোর্ট থানার ওসির সরকারি নম্বর (০১৩২০-১৪৩১৮৮)-এ যোগাযোগ করে বিষয়টি জানানোর অনুরোধ করেছে পুলিশ। পাশাপাশি প্রতারণা রোধে সবাইকে সচেতন থাকার এবং এই সতর্কবার্তা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ওসির নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক করল জেলা পুলিশ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত