শরৎকাল ও
হ্যালোইনকে ঘিরে
কুমড়ার খামারগুলোতে
থাকে উৎসবের
আমেজ। সারি
সারি কমলা
কুমড়া, সূর্যমুখী
ফুল আর
রঙিন সাজসজ্জার
মধ্যে ঘুরে
বেড়ানো, পছন্দের
কুমড়া বেছে
নেওয়া কিংবা
ছবি তোলা
- সব মিলিয়ে
সময় কাটানোর
ভিন্ন এক
অভিজ্ঞতা। এমনই
এক আয়োজনের
মধ্যে দেখা
মিলেছে অভিনেত্রী
অর্চিতা স্পর্শিয়ার।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের
লং আইল্যান্ডের
মেলভিলে অবস্থিত
এফ অ্যান্ড
ডব্লিউ শ্মিটস
ফ্যামিলি ফার্মে
ঘুরতে গিয়েছিলেন
তিনি। সেখানকার
বেশ কয়েকটি
ছবি সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রকাশ
করে ক্যাপশনে
লিখেছেন, ‘পাম্পকিন
প্যাচ ডে’।
হ্যালোইন ও
শরৎকাল উপলক্ষে
সাজানো খামারটিতে
ছিল নানা
রঙের কুমড়া,
খড়ের গাঁট,
কাকতাড়ুয়া এবং
বিভিন্ন সাজসজ্জার
আয়োজন। কাঠের
ছাউনির নিচে
খড়ভর্তি বাক্সে
রাখা ছিল
নানা ধরনের
শোপিস। পাশাপাশি
চোখে পড়েছে
রঙিন পোশাক
পরানো কাকতাড়ুয়া
পুতুল ও
সূর্যমুখী ফুলের
বাগান।
খামারের এই
উৎসবমুখর পরিবেশে
কখনো কুমড়ার
পাশে বসে,
কখনো হাতে
কুমড়া নিয়ে
ক্যামেরার সামনে
পোজ দিয়েছেন
স্পর্শিয়া। একটি
ছবিতে তাঁকে
দেখা গেছে
কুমড়া ও
সূর্যমুখী ফুলে
সাজানো বেঞ্চে
বসে থাকতে।
উৎসবের রঙিন
পরিবেশের পাশাপাশি
স্পর্শিয়ার পোশাকও
ছবিতে আলাদা
করে নজর
কেড়েছে। তাঁর
সাজে প্রাধান্য
পেয়েছে সাদা
ও কালোর
চিরচেনা সমন্বয়।
সাদা রিবড
নিট হাই-নেক ফুলহাতা টপের
সঙ্গে পরেছিলেন
কালো মিনি
স্কার্ট ও
টাইটস। পায়ে
ছিল সাদা-কালো স্লাইড
স্যান্ডেল।
কয়েকটি ছবিতে
এই পোশাকের
সঙ্গে দেখা
গেছে অফ-হোয়াইট রঙের
লম্বা পাফার
জ্যাকেট। কখনো
জ্যাকেট গায়ে
জড়িয়েছেন, আবার
কখনো সেটি
খুলে রেখেই
ক্যামেরায় ধরা
দিয়েছেন অভিনেত্রী।
চুলে ছিল
মাঝখানে সিঁথি
করা খোলা
স্টাইল। পিঠজুড়ে
ছড়িয়ে থাকা
চুলের সঙ্গে
মেকআপেও রেখেছেন
স্বাভাবিকতা। হালকা
বেস মেকআপের
সঙ্গে ঠোঁটে
ন্যাচারাল বা
নুড শেডের
লিপস্টিক তাঁর
সাজে যোগ
করেছে সতেজতা।
হাতে ছিল
কমলা রঙের
একটি রিস্টব্যান্ড।
ভারী গয়না
বা বাড়তি
অনুষঙ্গ ছাড়াই
পুরো সাজে
ছিল স্বচ্ছন্দ
ভাব।
স্পর্শিয়ার এই লুকের বিশেষত্ব ছিল পোশাকের সরলতার সঙ্গে স্টাইলের সমন্বয়। সাদা টপ, কালো স্কার্ট ও টাইটসের সঙ্গে পাফার জ্যাকেটের ব্যবহার সাজটিকে দিয়েছে পরিপাটি রূপ। ঘোরাঘুরি, দিনের বেলার আড্ডা কিংবা ছবি তোলার মতো আয়োজনে আরামদায়ক পোশাকেও যে স্টাইলিশ থাকা যায়, তাঁর এই সাজে মিলেছে সেই উদাহরণ।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
শরৎকাল ও
হ্যালোইনকে ঘিরে
কুমড়ার খামারগুলোতে
থাকে উৎসবের
আমেজ। সারি
সারি কমলা
কুমড়া, সূর্যমুখী
ফুল আর
রঙিন সাজসজ্জার
মধ্যে ঘুরে
বেড়ানো, পছন্দের
কুমড়া বেছে
নেওয়া কিংবা
ছবি তোলা
- সব মিলিয়ে
সময় কাটানোর
ভিন্ন এক
অভিজ্ঞতা। এমনই
এক আয়োজনের
মধ্যে দেখা
মিলেছে অভিনেত্রী
অর্চিতা স্পর্শিয়ার।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের
লং আইল্যান্ডের
মেলভিলে অবস্থিত
এফ অ্যান্ড
ডব্লিউ শ্মিটস
ফ্যামিলি ফার্মে
ঘুরতে গিয়েছিলেন
তিনি। সেখানকার
বেশ কয়েকটি
ছবি সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রকাশ
করে ক্যাপশনে
লিখেছেন, ‘পাম্পকিন
প্যাচ ডে’।
হ্যালোইন ও
শরৎকাল উপলক্ষে
সাজানো খামারটিতে
ছিল নানা
রঙের কুমড়া,
খড়ের গাঁট,
কাকতাড়ুয়া এবং
বিভিন্ন সাজসজ্জার
আয়োজন। কাঠের
ছাউনির নিচে
খড়ভর্তি বাক্সে
রাখা ছিল
নানা ধরনের
শোপিস। পাশাপাশি
চোখে পড়েছে
রঙিন পোশাক
পরানো কাকতাড়ুয়া
পুতুল ও
সূর্যমুখী ফুলের
বাগান।
খামারের এই
উৎসবমুখর পরিবেশে
কখনো কুমড়ার
পাশে বসে,
কখনো হাতে
কুমড়া নিয়ে
ক্যামেরার সামনে
পোজ দিয়েছেন
স্পর্শিয়া। একটি
ছবিতে তাঁকে
দেখা গেছে
কুমড়া ও
সূর্যমুখী ফুলে
সাজানো বেঞ্চে
বসে থাকতে।
উৎসবের রঙিন
পরিবেশের পাশাপাশি
স্পর্শিয়ার পোশাকও
ছবিতে আলাদা
করে নজর
কেড়েছে। তাঁর
সাজে প্রাধান্য
পেয়েছে সাদা
ও কালোর
চিরচেনা সমন্বয়।
সাদা রিবড
নিট হাই-নেক ফুলহাতা টপের
সঙ্গে পরেছিলেন
কালো মিনি
স্কার্ট ও
টাইটস। পায়ে
ছিল সাদা-কালো স্লাইড
স্যান্ডেল।
কয়েকটি ছবিতে
এই পোশাকের
সঙ্গে দেখা
গেছে অফ-হোয়াইট রঙের
লম্বা পাফার
জ্যাকেট। কখনো
জ্যাকেট গায়ে
জড়িয়েছেন, আবার
কখনো সেটি
খুলে রেখেই
ক্যামেরায় ধরা
দিয়েছেন অভিনেত্রী।
চুলে ছিল
মাঝখানে সিঁথি
করা খোলা
স্টাইল। পিঠজুড়ে
ছড়িয়ে থাকা
চুলের সঙ্গে
মেকআপেও রেখেছেন
স্বাভাবিকতা। হালকা
বেস মেকআপের
সঙ্গে ঠোঁটে
ন্যাচারাল বা
নুড শেডের
লিপস্টিক তাঁর
সাজে যোগ
করেছে সতেজতা।
হাতে ছিল
কমলা রঙের
একটি রিস্টব্যান্ড।
ভারী গয়না
বা বাড়তি
অনুষঙ্গ ছাড়াই
পুরো সাজে
ছিল স্বচ্ছন্দ
ভাব।
স্পর্শিয়ার এই লুকের বিশেষত্ব ছিল পোশাকের সরলতার সঙ্গে স্টাইলের সমন্বয়। সাদা টপ, কালো স্কার্ট ও টাইটসের সঙ্গে পাফার জ্যাকেটের ব্যবহার সাজটিকে দিয়েছে পরিপাটি রূপ। ঘোরাঘুরি, দিনের বেলার আড্ডা কিংবা ছবি তোলার মতো আয়োজনে আরামদায়ক পোশাকেও যে স্টাইলিশ থাকা যায়, তাঁর এই সাজে মিলেছে সেই উদাহরণ।

আপনার মতামত লিখুন