হ্যালোইন মানেই ভূতুড়ে সাজ, কাল্পনিক চরিত্র আর নানা রকম মজার আয়োজন। প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে উদ্যাপিত এই উৎসব এখন শুধু ভয়ংকর সাজসজ্জার মধ্যে সীমাবদ্ধ নেই। বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি, পার্টি এবং বিশেষ খাবারের আয়োজনও হয়ে উঠেছে এর অংশ।
হ্যালোইনের খাবারের তালিকায় রাখতে পারেন মমি ব্রাউনি। চকলেটের স্বাদে তৈরি এই ডেজার্টের ওপর সাদা হোয়াইট চকলেট দিয়ে মমির ব্যান্ডেজের মতো নকশা করা হয়। সঙ্গে বসানো হয় দুটি চোখ। দেখতে আকর্ষণীয় এই ব্রাউনি তৈরি করতে খুব বেশি ঝামেলাও নেই। ওভেনের পাশাপাশি চুলাতেও বানানো যায় এটি।
· ময়দা - আধা কাপ
· কোকো পাউডার - আধা কাপ
· ডিম - ২টি
· গলানো মাখন বা তেল - আধা কাপ
· চিনি - ৩/৪ কাপ
· ডার্ক চকলেট চিপস বা কুচি - ১/৪ কাপ
· ভ্যানিলা এসেন্স - ১ চা চামচ
· হোয়াইট চকলেট - আধা কাপ
· ক্যান্ডি আই - প্রয়োজনমতো
· লবণ - স্বাদমতো
১. ব্রাউনির মিশ্রণ তৈরি
প্রথমে একটি বড় পাত্রে গলানো মাখন বা তেলের সঙ্গে চিনি মিশিয়ে নিন। এরপর একটি করে ডিম দিয়ে আলতোভাবে ফেটান। মিশ্রণে ভ্যানিলা এসেন্স যোগ করুন।
অন্য একটি পাত্রে ময়দা, কোকো পাউডার ও লবণ একসঙ্গে চেলে নিন। শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণে দিয়ে স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে মেশান। সবশেষে ডার্ক চকলেট চিপস বা কুচি করা চকলেট যোগ করুন।
মিশ্রণ তৈরির সময় অতিরিক্ত ফেটানো যাবে না। এতে ব্রাউনির নরম ভাব নষ্ট হয়ে শক্ত হয়ে যেতে পারে।
২. ওভেনে বেক করার পদ্ধতি
প্রথমে ওভেন ৩৫০ ডিগ্রি ফারেনহাইট বা ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করুন। একটি বেকিং ট্রেতে ফয়েল বা পার্চমেন্ট পেপার বিছিয়ে সামান্য তেল ব্রাশ করে নিন।
এবার তৈরি করা ব্যাটার ট্রেতে ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। প্রি-হিট করা ওভেনে ট্রেটি বসিয়ে ব্রাউনি বেক করুন। বেকিং শেষ হলে বের করে পুরোপুরি ঠান্ডা হতে দিন।
৩. ওভেন না থাকলে চুলায় তৈরি করুন
চুলায় ব্রাউনি বানাতে ৭ বা ৮ ইঞ্চি মাপের একটি চারকোণা বেকিং প্যানে তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিন। এতে ব্যাটার ঢেলে সমান করে ছড়িয়ে দিন।
এবার একটি বড় ও ভারী হাঁড়ি বা সসপ্যানের ভেতরে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০ মিনিট গরম করুন। হাঁড়ি প্রি-হিট হলে সাবধানে ব্রাউনির প্যানটি স্ট্যান্ডের ওপর রাখুন। ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আঁচে ২৫ থেকে ৩০ মিনিট বেক করুন। ঢাকনায় ছিদ্র থাকলে তা বন্ধ করে দিন।
৪. ব্রাউনি হয়েছে কি না পরীক্ষা করুন
৩০ মিনিট পর একটি কাঠি বা টুথপিক ব্রাউনির মাঝখানে ঢুকিয়ে দেখুন। কাঠিটি সামান্য ভেজা অবস্থায় বের হলে কিংবা গায়ে কয়েকটি ব্রাউনির কুচি লেগে থাকলে বুঝবেন এটি তৈরি। ব্রাউনি সাধারণ কেকের মতো পুরোপুরি শুকনো হয় না।
চুলা থেকে নামিয়ে প্যানসহ ঠান্ডা হতে দিন। এরপর চারকোণা বা আয়তাকার টুকরো করে কেটে নিন।
৫. মমির মতো সাজিয়ে নিন
এবার হোয়াইট চকলেট গলিয়ে পাইপিং ব্যাগ বা জিপলক ব্যাগে ভরে নিন। ব্যাগের একটি কোণা সামান্য কেটে প্রতিটি ব্রাউনির ওপর আঁকাবাঁকা বা জিগজ্যাগ রেখা তৈরি করুন। রেখাগুলো এমনভাবে দিতে হবে, যেন মমির শরীরে ব্যান্ডেজ জড়ানো রয়েছে।
হোয়াইট চকলেট শুকিয়ে যাওয়ার আগেই প্রতিটি টুকরোর ওপর দুটি করে ক্যান্ডি আই বসিয়ে দিন। ক্যান্ডি আই না থাকলে ডার্ক চকলেটের ছোট ফোঁটা দিয়েও চোখ তৈরি করা যাবে।
ব্যস, তৈরি হয়ে গেল হ্যালোইনের বিশেষ আয়োজন মমি ব্রাউনি। পরিবেশনের আগে চকলেটের আবরণ ভালোভাবে জমে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন