উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের কৃতিসন্তান তামযীদ তাহসীন রেজা (তামাম)। তিনি মোট ১২২২ নম্বর পেয়ে এই গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেন।
তামাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর পাঁচপাড়া গ্রামের সন্তান। তাঁর বাবা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. রেজাউল করিম এবং মা শামসুন্নাহার বেগম (শেফালি)। বাবার কর্মস্থলের সুবাদে চট্টগ্রামে থেকে পড়াশোনা করে তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন এবং মেধা তালিকার শীর্ষে জায়গা করে নেন।
তামামের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি শ্রীপতিপুরসহ পুরো মহিমাগঞ্জ ইউনিয়ন ও গোবিন্দগঞ্জে আনন্দের বন্যা বয়ে যায়। নিজ এলাকার সন্তানের এমন অভূতপূর্ব সাফল্যে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছেন স্বজন, শিক্ষক ও এলাকাবাসী। গোবিন্দগঞ্জ তথা সমগ্র গাইবান্ধাবাসী তার এই অর্জনে গভীর গর্ব প্রকাশ করেছেন।
ছেলের এমন সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করেছেন তামামের গর্বিত অভিভাবকরা। পাশাপাশি তামামের উত্তরোত্তর সাফল্য ও উচ্চশিক্ষায় বড় অর্জনের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন