পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে এনএসআই ও প্রশাসন। এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে চারজন দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (১ নভেম্বর) সকালে পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—ইদ্রিস মণ্ডল, সুজন আলী, জাকির হোসেন এবং মাসুদ রানা। তাদের সকলের বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন এলাকায়।
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা সহজ-সরল রোগীদের নানাভাবে জিম্মি করে হয়রানি ও প্রতারণা করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবিরের তত্ত্বাবধানে ১০ সদস্যের একটি দল এবং থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। হাসপাতাল এলাকায় দালাল নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন