সংবাদ

অটোরিকশা ছিনতাইয়ের অপবাদে গণপিটুনিতে নিহত ১

প্রতিনিধি,বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি,বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ০৯:২৬ এএম

 অটোরিকশা ছিনতাইয়ের অপবাদে গণপিটুনিতে নিহত ১
ছবি : সংবাদ

নওগাঁর বদলগাছীতে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার হায়দার আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি মারা যান। এর আগে গুরুতর আহত অবস্থায় শনিবার রাত পৌনে ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেওনাহার গ্রামের মৃত কহির উদ্দিনের ছেলে। স্বজনদের দাবি, হায়দার আলী কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে স্বভাবের ছিলেন।

রোববার বিকেল সাড়ে তিনটার দিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের বারান্দায় গিয়ে দেখা যায়, কাপড়ে ঢাকা হায়দার আলীর নিথর দেহ পড়ে আছে। পাশে বসে আছেন পুলিশের দুজন সদস্য এবং লাশের চারপাশ ঘিরে কাঁদছেন স্বজনেরা।

নিহতের দুলাভাই আব্দুল মজিদ জানান, হায়দার আলী একসময় ঢাকায় রিকশা চালাতেন। কয়েক বছর আগে তা ছেড়ে বাড়ি চলে আসেন। বিয়ের পরপরই স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যাওয়ার পর থেকে তিনি একাকী জীবনযাপন করছিলেন এবং কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। রাত ১২টার দিকে হাসপাতাল থেকে ফোনের মাধ্যমে তারা হায়দারের চিকিৎসাধীন থাকার খবর পান। রোববার সকাল ১১টায় হাসপাতালে এসে জানতে পারেন তিনি আর বেঁচে নেই।

আব্দুল মজিদের অভিযোগ, অটোরিকশা ছিনতাইয়ের মিথ্যা অপবাদ দিয়ে বদলগাছীর পাহাড়পুর এলাকায় হায়দারকে নির্মমভাবে মারধর করা হয়, যার আঘাতেই তার মৃত্যু হয়েছে।

নিহতের ভাতিজা মামুন হোসেন বলেন, দুদিন আগে বদলগাছী এলাকায় যাত্রী সেজে চালককে অজ্ঞান করে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার একটি সিসিটিভি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে। শনিবার বিকেলে তার চাচা পাহাড়পুর বাজারে গেলে ওই ভিডিওর ছিনতাইকারী সন্দেহে তাকে গণপিটুনি দেওয়া হয়। মামুন দাবি করেন, ভিডিও ফুটেজে থাকা ব্যক্তির চেহারার সঙ্গে তার চাচার চেহারার কোনো মিল নেই। তার চাচা ভবঘুরে হলেও কখনোই চুরির সঙ্গে জড়িত ছিলেন না।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাজমুল হক জানান, শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় হায়দার আলীকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে মারধরের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে তিনি মারা যান।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বদলগাছী থেকে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে ভিডিও ফুটেজ দেখে সন্দেহবশত পাহাড়পুর এলাকায় এক ব্যক্তিকে মারধর করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আক্কেলপুরে হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে তিনি মারা যান। যেহেতু ঘটনাটি বদলগাছী থানা এলাকায় ঘটেছে, তাই সেখানে মামলা দায়ের হবে। আক্কেলপুর থানা পুলিশ সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের ব্যবস্থা করছে।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘ঘন্টাটি আমরা অবগত হয়েছি। নিহতের পরিবারের সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

অটোরিকশা ছিনতাইয়ের অপবাদে গণপিটুনিতে নিহত ১

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত