সংবাদ

গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, কারখানায় ফিরছে কর্মচাঞ্চল্য


জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ এএম

গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, কারখানায় ফিরছে কর্মচাঞ্চল্য
ছবি : সংগৃহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে টানা এক সপ্তাহ আন্দোলনের পর কাজে ফিরতে শুরু করেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় শ্রমিকদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। একই সঙ্গে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও মহানগর পুলিশ দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি এসআরবি ও এপিবিএনের সদস্যরাও ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টহল অব্যাহত রেখেছেন।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় শিল্পাঞ্চলের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকদের কর্মস্থলে ফেরার চিত্র দেখা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, কারখানায় ফিরছে কর্মচাঞ্চল্য

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে টানা এক সপ্তাহ আন্দোলনের পর কাজে ফিরতে শুরু করেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় শ্রমিকদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। একই সঙ্গে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও মহানগর পুলিশ দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি এসআরবি ও এপিবিএনের সদস্যরাও ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টহল অব্যাহত রেখেছেন।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় শিল্পাঞ্চলের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকদের কর্মস্থলে ফেরার চিত্র দেখা যাচ্ছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত